নেপালি শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা দিলো ভারত


|

নেপালি শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা দিলো ভারত
ফাইল ছবি
মন্ত্রক জানিয়েছে যে ভারত সরকার দেশের সকল আন্তর্জাতিক পড়ুয়ার সুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রক ওড়িশার একটি শিক্ষা প্রতিষ্ঠানে নেপালি ছাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে। মন্ত্রক জানিয়েছে যে ভারত সরকার দেশের সকল আন্তর্জাতিক পড়ুয়ার সুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

প্রেস কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ঘটনাটি প্রকাশের পরপরই পররাষ্ট্র দপ্তরের ওড়িশা সরকার ও কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। আমরা নেপালি কর্তৃপক্ষের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি”। তিনি আরও জানান, ওড়িশা পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

কেআইআইটি ইনস্টিটিউট কর্তৃপক্ষের নির্দেশে নেপালি ছাত্র-ছাত্রীরা যখন হোস্টেল খালি করছিল, তখন তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার পুলিশ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের আরও পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রও রয়েছে। যার বিরুদ্ধে ২০ বছর বয়সী নেপালি ছাত্রীর হোস্টেলে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। এই মৃত্যুর পর নেপালি ছাত্ররা ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে।

কেআইআইটি-এর প্রতিষ্ঠাতা অচ্যুত সামন্ত বৃহস্পতিবার নেপালি ছাত্রদের অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, “যারা ক্যাম্পাস ছেড়ে গেছেন, তাদের সকলকে ফিরে আসার আহ্বান জানাই”। ছাত্রছাত্রী এবং নেপাল দূতাবাসের দুই কর্মকর্তার উপস্থিতিতে তিনি বলেন, “১৬ ফেব্রুয়ারির দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি ব্যক্তিগতভাবেও দুঃখিত। আমরা দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছিল”।

কেআইআইটি-এর পক্ষ থেকে ২০ বছর বয়সী নেপালি ছাত্রী প্রকৃতি লামসালের স্মরণে একটি বৃত্তি চালু করার কথা ঘোষণা করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি তার হোস্টেলের ঘরে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামন্ত বলেন, “তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে লামসালের নামে একটি বৃত্তি চালু করা হবে”।

বুধবার নয়াদিল্লিতে নেপাল দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেআইআইটি ক্যাম্পাসে নেপালি ছাত্রদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের আশ্বস্ত করেন যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|