প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ফাইল ছবি
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারত আগামী সপ্তাহে নয়াদিল্লিতে “শান্তিরক্ষা কার্যক্রমে নারী: গ্লোবাল সাউথের দৃষ্টিভঙ্গি” শীর্ষক প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন আয়োজন করবে। ২৪-২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সম্মেলনে গ্লোবাল সাউথের ৩৫টি সৈন্য-প্রদানকারী দেশের নারী শান্তিরক্ষীরা অংশ নেবেন।
সম্মেলনে জাতিসংঘের পক্ষে উপস্থিত থাকবেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের ল্যাক্রোয়া এবং জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী ক্রিশ্চিয়ান সন্ডার্স।
তারা শান্তিরক্ষা খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে এই সম্মেলনে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্র যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর দুই দিনব্যাপী এই সম্মেলনে মূল বক্তব্য প্রদান করবেন। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
| 2025-02-23
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
| 2025-02-22
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
| 2025-02-22
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
| 2025-02-21
জি-২০ বৈঠকের ফাঁকে জয়শঙ্কর-ওয়াং ই’র সাক্ষাৎ
সাম্প্রতিক মাসগুলোতে এটি ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর দ্বিতীয় বৈঠক।
| 2025-02-21