সন্ত্রাসবিরোধী সম্পর্ক বাড়াবে ভারত-রাশিয়া


|

সন্ত্রাসবিরোধী সম্পর্ক বাড়াবে ভারত-রাশিয়া
ফাইল ছবি
ভারত ও রাশিয়া উভয় পক্ষই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত বিভিন্ন বিষয়াদিতে মতবিনিময় করেছে

জাতিসংঘ সহ বিশ্বের অন্য সকল বহুপাক্ষিক ফোরামগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়াবে ভারত ও রাশিয়া। একইসাথে, নিজেদের সন্ত্রাসবিরোধী অবস্থান আরও জোরালো এবং সন্ত্রাস দমনে অংশীদারিত্ব ঘনিষ্ঠ করবে উভয় দেশ। ০৩ মে, বুধবার, মস্কোতে উভয় পক্ষের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মধ্যে কাউন্টার টেরোরিজম সম্পর্কিত ১২তম পরামর্শ সভায় এমন নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

উপরন্তু, উভয় পক্ষই সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে এবং বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে বর্তমান সন্ত্রাসী হুমকি নিয়ে আলোচনা করেছে।

বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র দপ্তরের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা এবং রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী ওলেগ সিরোমোলোটভ। জানা গিয়েছে, উভয় পক্ষই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত বিভিন্ন বিষয়াদিতে মতবিনিময় করেছে।

এছাড়া, আগামী ডিসেম্বরে নিরাপত্তা পরিষদে ভারতের আসন্ন সভাপতিত্বের জন্য শুভকামনা জানিয়েছে রুশ প্রতিনিধিগণ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|