বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতা সংলাপ


|

বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতা সংলাপ
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সামরিক, শিল্প, দুর্যোগ মোকাবিলা ও মুক্তিযুদ্ধ-সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে গত ৮ এপ্রিল ২০১৭ তারিখে স্বাক্ষরিত প্রতিরক্ষা সমঝোতা স্মারক অনুযায়ী তিন বাহিনীর সাধারণ বিষয়গুলো অ্যানুয়াল ডিফেন্স ডায়ালগের (এডিডি) মাধ্যমে প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর এডিডি ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পঞ্চম এডিডি গতকাল সোমবার সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ঢাকায় শুরু হয়েছে।
এই সংলাপে উভয় দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা, দ্বিপক্ষীয় সামরিক বিষয়গুলো, সামরিক শিল্প, দুর্যোগ মোকাবিলা ও মুক্তিযুদ্ধ-সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ভারতের পক্ষে প্রতিরক্ষা সচিব শ্রী গিরিধর আরমান, স্ব স্ব প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে ভারতের প্রতিনিধিদলের প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। উভয় দেশের মধ্যকার ট্রাই ‍সার্ভিস স্টাফ টক (টিএসএসটি) আজ ২৯ আগস্ট সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|