ইসরাইলে ইরানের হামলা নিয়ে ভারতের প্রতিক্রিয়া


|

ইসরাইলে ইরানের হামলা নিয়ে ভারতের প্রতিক্রিয়া
পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ দেখানো পূর্বক সংযমের আহ্বান জানিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত।
মঙ্গলবার গভীর রাতে ইসরাইলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ভাইরাল হওয়া হামলার ভিডিওগুলোতে তেল আবিব এবং ইসরাইলের অন্যান্য এলাকায় ‘বৃষ্টির মতো’ ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গেছে। এদিকেহামলার পর ভারত সরকার ইসরাইলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে একটি নির্দেশনা জারি করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে দাবি করেছেতারা ইসরাইলে আক্রমণ করার জন্য প্রথমবারের মতো ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করেছে এবং ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। 
ইসরাইলি সেনাবাহিনীর মতেইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলজুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। হামলার সময় বেজে ওঠে সাইরেনবাসিন্দাদের বলা হয় নিরাপদে আশ্রয় নিতে। হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানী তেল আবিবেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। 
ইসরাইল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেনইরান থেকে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের এই হামলার পর ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ‘সম্পূর্ণ হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। 
এদিকেইরানের হামলার পর ভারত ইসরাইলে বসবাসকারী ভারতীয়দের জন্য একটি পরামর্শ জারি করেছে। এতে ইসরাইলে বসবাসরত ভারতীয়দের সতর্ক থাকতে এবং সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। এছাড়াওলোকজনকে নিরাপদ স্থানে থাকতে এবং ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে। 
অন্যদিকেইসরাইলে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু প্রশাসনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন। ইসরাইলকে পূর্ণ সমর্থন দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|