ভারত-শ্রীলঙ্কার যৌথ মহড়া ‘মিত্রশক্তি’র ১০ম পর্ব শুরু
ফাইল ছবি
মহড়াটিতে মূলত আধা-শহুরে পরিবেশে কীভাবে সুষ্ঠু অপারেশন পরিচালনা করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
শুরু হয়েছে ভারত ও শ্রীলঙ্কার যৌথ দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘মিত্রশক্তি’র ১০ম সংস্করণ। ১২ আগস্ট শুরু হওয়া মহড়াটি চলবে আগামী ২৫ আগস্ট অবধি। শ্রীলঙ্কার মাদুরু ওয়া আর্মি ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হচ্ছে মহড়াটি। মহড়াটিতে অংশ নিয়েছে ১০৬ সদস্যের সমন্বয়ে গঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, মহড়াটির ফলে উভয় রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং ঘনিষ্ঠ হবে। মহড়াটিতে মূলত আধা-শহুরে পরিবেশে কীভাবে সুষ্ঠু অপারেশন পরিচালনা করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
এছাড়া, আন্তঃ ক্রিয়াশীলতা বৃদ্ধি করা এবং বিদ্রোহ ও সন্ত্রাস দমন অভিযানে করণীয় বিষয়াদির উপর অনুশীলন করানো হবে। পাশাপাশি আন্তর্জাতিক কাউন্টার ইনসার্জেন্সি এবং কাউন্টার টেরোরিজম পরিবেশে সাব ইউনিট স্তরে কৌশলগত অপারেশন করার পদ্ধতি শেখানো হবে মহড়ায়।
মহড়ায় যোগ দিতে গিয়ে লঙ্কান বাহিনী কর্তৃক প্রাপ্ত আতিথেয়তার প্রশংসা করে এক টুইট করেছে ভারতীয় সেনাবাহিনী। দু দেশের মধ্যকার সামরিক মহড়া ‘মিত্রশক্তি’র সর্বশেষ ৯ম সংস্করণ ২০২৩ সালে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ফরেন ট্রেনিং নোড (এফটিএন) -এ পরিচালনা করা হয়েছিলো।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
| 2025-02-23
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
| 2025-02-23
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
| 2025-02-22
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
| 2025-02-22
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
| 2025-02-21