দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াবে ভারত ও জিম্বাবুয়ে


|

দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াবে ভারত ও জিম্বাবুয়ে
ফাইল ছবি
ভারতীয় পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, উভয় পক্ষ পারস্পরিক স্বার্থের বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেছে।
দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনা পূর্বক ঘনিষ্ঠতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত ও জিম্বাবুয়ে। মঙ্গলবার, ০৬ আগস্ট, জিম্বাবুয়ের রাজধানী হারারেতে উভয় দেশের মধ্যে অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) চতুর্থ রাউন্ডে এমন নীতিগত সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। তারা জানায়উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক পর্যালোচনা করেছে। যার মধ্যে রয়েছে: উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিনিময়বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধিআইসিটিকৃষিবিজ্ঞান প্রযুক্তিটেক্সটাইলশিক্ষাস্বাস্থ্যকনস্যুলারযোগাযোগসংস্কৃতি এবং পর্যটন

এছাড়াওইইউইন্দো-প্যাসিফিকজাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে সহযোগিতাইউএনএসসি সংস্কারসন্ত্রাসবাদআন্তর্জাতিক সৌর জোট (আইএসএ)ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার (সিডিআরআই) এবং কোয়ালিশন সহ পারস্পরিক স্বার্থের বৈশ্বিক এবং আঞ্চলিক বিষয়েও মত বিনিময় করেছেন প্রতিনিধিগণ

বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পূর্ব ও দক্ষিণ আফ্রিকা) পুনীত আর. কুন্ডাল এবং জিম্বাবুয়ে পক্ষের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান পরিচালক (রাজনৈতিক) মাইক চিগিজি। উভয় পক্ষই নয়াদিল্লীতে পারস্পরিক সুবিধাজনক তারিখে পরের রাউন্ডের পরামর্শের আয়োজন করতে সম্মত হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|