রুশ নৌবাহিনী দিবসের প্যারেডে অংশ নিয়েছে ভারত


|

রুশ নৌবাহিনী দিবসের প্যারেডে অংশ নিয়েছে ভারত
ফাইল ছবি
দিবসটিকে কেন্দ্র করে নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসবে বিভিন্ন শ্রেণীর ২০০টি জাহাজ এবং নৌযান অংশ নিয়েছে।
চলতি বছর রাশিয়ার নৌবাহিনী দিবসের উদযাপনে মহড়া প্রদর্শনীতে অংশ নিয়েছিলো ভারত। গত ৩০ জুলাই পাসিং এক্সসারসাইজ নামক মহড়ায় অংশ নেয় ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস তাবার। প্রদর্শনী শেষে বর্তমানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ নৌ ঘাঁটিতে অবস্থান করছেন জাহাজটির ক্রু সদস্যগণ।

প্রতি বছর জুলাই মাসের শেষ রবিবার পালিত হয় রুশ নৌবাহিনী দিবস। সে হিসেবে গত ২৮ জুলাই রাশিয়ার নৌবাহিনী দিবস ছিলো। দিনটিতে রাশিয়ান নৌবাহিনী এবং নাবিকদের সম্মান জানানো হয়। 
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়এবছর সেন্ট পিটার্সবার্গফ্লিট ও ক্যাস্পিয়ান ফ্লোটিলার হোম ঘাঁটি এবং ভূমধ্যসাগরে নৌ টাস্ক ফোর্সের ঘাঁটিগুলোর ২০০ জাহাজ-নৌকা নিয়ে প্যারেড বা নৌ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিলো।

প্রসঙ্গত, ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে। ভারতীয় নৌবাহিনীর শক্তিমত্তা বৃদ্ধিতেও কাজ করছে রাশিয়া। জানা গিয়েছে, রাশিয়ায় তৈরি দু’টি রণতরী ভারতে চলে আসবে চলতি বছরেই। ভারতীয় নৌসেনার শক্তি বৃদ্ধি করতে চলেছে এই আইএনএস তুশীল এবং আইএনএস তমাল। দীর্ঘ অপেক্ষার অবসান হবে এ বছরের দ্বিতীয়ার্ধে।

ভারতীয় নৌবাহিনীর অর্ডারে অত্যাধুনিক প্রযুক্তিবিশিষ্ট দু’টি রণতরী তৈরি করেছে রাশিয়া। দু’বছর আগেই সেগুলি ভারতে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু রাশিয়া তার পড়শি দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় রণতরী তৈরির কাজ পিছিয়ে যায়। অবশেষে সেই কাজ প্রায় শেষের দিকে। কিছু দিন আগেই রাশিয়া থেকে ভারতীয় নৌসেনার একটি দল ঘুরে এসেছে। তারা জানিয়েছেচলতি বছরের শেষের দিকেই ওই দু’টি যুদ্ধজাহাজ ভারতের হস্তগত হবে।

ভারতীয় নৌসেনার চিফ অফ মেটেরিয়েল ডিরেক্টরেটের দল সম্প্রতি জাহাজ তৈরির খোঁজ নিতে রাশিয়া গিয়েছিল। তারা জানিয়েছেদু’টি জাহাজেরই নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে সেগুলির ট্রায়াল চলছে। প্রথম জাহাজটিকে সমুদ্রে নামিয়ে পরীক্ষা করে দেখছেন রাশিয়ান প্রযুক্তিবিদেরা। শীঘ্রই সেটিকে ভারতে পাঠানোর বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হবে। সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী অগস্টেই ভারতে পৌঁছে যাবে রাশিয়ায় তৈরি যুদ্ধজাহাজ আইএনএস তুশীল।

দ্বিতীয় যুদ্ধজাহাজটির নাম দেওয়া হয়েছে আইএনএস তমাল। তারও নির্মাণ-পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে এখনও সেই জাহাজটিকে জলে নামানো হয়নি। চলতি বছরের ডিসেম্বরে ওই জাহাজ ভারতে পৌঁছবে বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার সহায়তা নিয়ে আরও দু’টি রণতরী তৈরি করা হচ্ছে ভারতের মাটিতে। গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সেই জাহাজ তৈরির কাজও দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় নৌসেনা আধিকারিকেরা। ২০২৬ সালের মধ্যে ওই দু’টি জাহাজও নৌসেনার বহরে যুক্ত হয়ে যাবে খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক  
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|