ব্রিকস শীর্ষ বৈঠকে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন মোদী


|

ব্রিকস শীর্ষ বৈঠকে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন মোদী
ফাইল ছবি
বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করার জন্য এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির (ভারত, রাশিয়া, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা) শীর্ষবৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে রাশিয়া যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে। আগামী ২২-২৩ অক্টোবর কাজ়ান শহরে ব্রিকসের ষোড়শ শীর্ষ সম্মেলন হবে।

বাণিজ্য এবং উন্নয়নের পাশাপাশি ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিও ব্রিকসে এ বার আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। চার মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার রাশিয়া সফর যাচ্ছেন মোদী। চলতি বছরের জুলাই মাসে তিনি গিয়েছিলেন ভ্লাদিমির পুতিনের দেশে। এ বারও ব্রিকেসের পাশ্ববৈঠকে মোদী-পুতিন আলোচনা হতে পারে বলে বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে।

কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, চিন এবং রাশিয়ার উদ্দেশ্য হল আমেরিকার নেতৃত্বাধীন জি৭-এর সমকক্ষ একটি আন্তর্জাতিক গোষ্ঠী তৈরি করা, যার রাশ থাকবে তাদের হাতে। অর্থাৎ, পুরনো ব্লক রাজনীতির ধাঁচে আমেরিকার বিরুদ্ধে একটি শক্তিশালী অক্ষ তৈরি করা।

ব্রিকসভুক্ত অধিকাংশ দেশই পশ্চিম-বিরোধী জোটশক্তির অংশ বলে মনে করে কূটনৈতিক মহল। চিন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রপুঞ্জে গাজ়া পরিস্থিতি নিয়ে ইজ়রায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছিল। ভারত ভোটদানে বিরত ছিল।

গত নভেম্বরে গাজ়া পরিস্থিতি নিয়ে ব্রিকসের ভার্চুয়াল শীর্ষবৈঠকে যোগ দেননি মোদী। পরিবর্তে সেখানে নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগে গত বছরের অগস্টে চিনের প্রস্তাব মেনে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিনে ওই গোষ্ঠীতে যোগদানের জন্য ছ’টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

এশিয়ায় ইরান, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরব, আফ্রিকার মিশর এবং ইথিওপিয়ার পাশাপাশি এই তালিকায় রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনাও। এই আবহে রাশিয়ার মাটিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে মোদীর যোগদান ‘তাৎপর্যপূর্ণ’ সিদ্ধান্ত মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|