“আঞ্চলিক শান্তির জন্য চাই দক্ষিণ চীন সাগরের সুরক্ষা”

|

“আঞ্চলিক শান্তির জন্য চাই দক্ষিণ চীন সাগরের সুরক্ষা”
১৪তম ইস্ট এশিয়া সামিটে এস জয়শঙ্কর
ইস্ট এশিয়া সামিটে জয়শঙ্কর সাফ বলেন, দক্ষিণ চীন সাগরের পথ ঘিরে নির্দিষ্ট আচরণবিধি থাকা দরকার, তাতেই শান্তি আসবে
১৪তম ইস্ট এশিয়া সামিটের বিদেশমন্ত্রীদের সভায় যোগ দিয়ে দক্ষিণ চীন সাগর থেকে গাজা ইউক্রেন ইস্যুতে দিল্লির অবস্থান স্পষ্ট করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কয়। ভিয়েৎনামে আয়োজিত এই সামিটে কার্যত বিশ্বের কূটনৈতিক মহলের একের পর এক প্রাসঙ্গিক ইস্যু নিয়ে ভারত কী ভাবছে, তা জানিয়ে দেন বিদেশমন্ত্রী। দক্ষিণ চীন সাগর নিয়ে কার্যত তাঁর কৌশলী বার্তার নিশানায় ছিল চীন। এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে জয়শঙ্কর কী কী বলেছেন, দেখে নেওয়া যাক।
ভিয়েৎনামে ইস্ট এশিয়া সামিটের মঞ্চ থেকে জয়শঙ্কর সাফ বলেন, দক্ষিণ চীন সাগরের পথ ঘিরে নির্দিষ্ট আচরণবিধি থাকা দরকার, তাতেই শান্তি আসবে বলে তাঁর মত। তিনি বলেন, ‘দক্ষিণ চীন সাগরের সমুদ্রপথের সংযোগ, ইন্দো পেসিফিকের শান্তি, স্থিরতা, সমৃদ্ধির জন্য প্রাসঙ্গিক বিষয়।’ 
তিনি সাফ বার্তা দেন যে, দক্ষিণ চীন সাগরের পথে সংযোগের সুরক্ষা আঞ্চলিক শান্তি রক্ষার জন্য জরুরি। এক্ষেত্রে তিনি একটি আচরণ বিধির কথা বলেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইন মেনে ও বৈঠকের অংশ নয়, এমন দেশগুলির স্বার্থ ও ন্যায্য অধিকার খর্ব না করে, তৈরি করা দরকার এই বিধি।’

ইউক্রেন ইস্যুতেও দিল্লির মনোভাব জানিয়ে দিয়েছেন এস জয়শঙ্কর। তিনি লেখেন, ‘ভলোদিমির জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। যেকোনও সম্ভাব্য বিষয়ে ভারত এগিয়ে আসতে প্রস্তুত।’ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক 
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|