কুয়েতের আমিরের মৃত্যুতে ভারতে রাষ্ট্রীয় শোক


|

কুয়েতের আমিরের মৃত্যুতে ভারতে রাষ্ট্রীয় শোক
ফাইল ছবি
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমাদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত।

উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমাদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। রোববার (১৭ ডিসেম্বর) দক্ষিণ এশিয়ার এই দেশটি একদিনের শোক পালন করছে।

এ লক্ষ্যে ভারতের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার এবং সরকারি সকল বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ নওয়াফ আল–আহমাদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুতে রোববার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। এ লক্ষ্যে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো এক নির্দেশনায় এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার এবং সরকারি সকল বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ‘শনিবার কুয়েতের আমির শেখ নওয়াফ আল–আহমাদ আল–জাবের আল–সাবাহ মারা গেছেন। তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে ১৭ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক পলন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শোক দিবসে ভারতজুড়ে সকল ভবনে - যেখানে জাতীয় পতাকা নিয়মিত ওড়ে - সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং এদিন কোনও সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।’

এর আগে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে কুয়েতের আমিরের মৃত্যুর ঘোষণায় আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল-সাবাহ বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। আমরা— কুয়েতের জনগণ, আরব ও ইসলামিক বিভিন্ন দেশ এবং বিশ্বের বন্ধুত্বপূর্ণ জনগণ— আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শোক প্রকাশ করছি। যিনি আজ সৃষ্টিকর্তার কাছে চলে গেছেন।’

তবে বিবৃতিতে কুয়েতের আমিরের মৃত্যুর কোনও কারণ জানায়নি কর্তৃপক্ষ। গত নভেম্বরে শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবেরকে জরুরি পরিস্থিতিতে হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় দেশটির সরকারি একজন কর্মকর্তা জানান, প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|