সৌদি যুবরাজের ভারত সফরে আট চুক্তি সই
ফাইল ছবি
মোদী জানান, মহম্মদ সালমানের সঙ্গে একাধিক বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে, যা দুই দেশের ভবিষ্যৎ সমৃদ্ধির কারণ হবে।
জি-২০ সম্মেলনের মধ্যেই একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঝালিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন মোদী। বৈঠকে শক্তি, প্রতিরক্ষা, বাণিজ্য-সহ একাধিক বিষয়ে কৌশলগত অংশীদারি নিয়ে একমত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। আলোচনা পর্বের পর মোদী জানান, মহম্মদ বিন সালমানের সঙ্গে একাধিক বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। যা দুই দেশের ভবিষ্যৎ সমৃদ্ধির কারণ হবে।
দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে এক্স হ্যান্ডেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান বৈঠকে ভারত ও সৌদি আরবের কৌশলগত অংশিদারিত্ব নিয়ে আলোচনা করেছেন। উভয়ের মধ্যে শক্তি, প্রতিরক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ও বিনিয়োগ, সংস্কৃতি এবং শ্রেণি কল্যাণের মতো একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
দ্বিপাক্ষিক বৈঠক শেষে সোশ্যালমাধ্যমে মোদী জানান, “ফলপ্রসু” আলোচনা হয়েছে। একাধিক বিষয়ে সহযোগিতার কথা হয়েছে। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, মহম্মদ বিন সালমানের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছি। দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে কথা হয়েছে। আমরা আত্মবিশ্বাসী আগামী দিনে ভারত ও সৌদির বাণিজ্য সম্পর্ক দুই দেশকেই নতুন উচ্চতায় পৌঁছে দেবে। গ্রিড সংযোগ, পুনর্নবীকরণ যোগ্য শক্তি, খাদ্য নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সহযোগিতার অপরিসীম সুযোগ রয়েছে।
২০১৯ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফরে এলেন সৌদি প্রিন্স। গত ৮ সেপ্টেম্বর তিনি ভারতে আসেন জি-২০ সম্মেলনে যোগ দিতে। গতকালই তাঁর দেশে ফিরে যাওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্যই অতিরিক্ত একদিন থেকে যান। এ দিন সকালে রাষ্ট্রপতি ভবন সফরের পর হায়দরাবাদ হাউসে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী ও সৌদি ক্রাউন প্রিন্স। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
| 2025-02-23
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
| 2025-02-23
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
| 2025-02-22
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
| 2025-02-22
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
| 2025-02-21