জি২০ বৈঠকের আকর্ষণ ‘ডিজিটাল ইন্ডিয়া এক্সপেরিয়েন্স জোন’
ফাইল ছবি
অষ্টাদশ জি-২০ শিখর সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত নয়াদিল্লি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগ দেবেন।
অষ্টাদশ জি-২০ শিখর সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত নতুন দিল্লি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগ দেবেন। সারা বছর ধরে জি-২০’র যেসব মন্ত্রী বা পদস্থ আধিকারিক পর্যায়ের বৈঠক হয়েছে, তার উপর নির্ভর করে নতুন দিল্লির শিখর সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা যৌথ ঘোষণাপত্র গ্রহণ করবেন। নতুন দিল্লির প্রগতি ময়দানে ৯ ও ১০ সেপ্টেম্বর এই জি-২০ শিখর সম্মেলন আয়োজন করা হয়েছে।
লক্ষ্ণৌ, হায়দরাবাদ, পুণে এবং বেঙ্গালুরুতে জি-২০’র ডিজিটাল অর্থনীতির কর্মীগোষ্ঠীর বৈঠক সফলভাবে আয়োজন করে ভারত সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এই বৈঠক থেকে মূল যে বিষয়গুলি উঠে এসেছে, তা হ’ল – জি-২০ দেশগুলি ভারতের সভাপতিত্বে ডিজিটাল জনপরিকাঠামো এবং ডিপিআই – এর জন্য ভবিষ্যতে জোট গঠন করার মতো বিষয়ে সম্মত হয়েছে।
৬টি দেশের মধ্যে ইন্ডিয়া স্ট্যাক পোর্টফোলিও-র বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত অষ্টাদশ জি-২০ শিখর সম্মেলনের মূল আকর্ষণ হ’ল - ডিজিটাল ইন্ডিয়া এক্সপেরিয়েন্স জোন। জি-২০’র প্রতিনিধিদের ডিজিটাল জনপরিকাঠামো ও ভারতে যে সফলভাবে ডিজিটাল লেনদেন চলে, সে বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রদান করার জন্যই এই ক্ষেত্রটি গড়ে তোলা হয়েছে।
ডিজিটাল ইন্ডিয়া এক্সপেরিয়েন্স জোন এবং আন্তর্জাতিক মিডিয়া সেন্টার: প্রগতি ময়দানের ৪ ও ১৪ নম্বর হল – এ ডিজিটাল ইন্ডিয়া এক্সপেরিয়েন্স জোন গড়ে তোলা হয়েছে – জীবনযাত্রার সরলীকরণ; বাণিজ্যের সরলীকরণ, সুশাসনের সরলীকরণ; এই তিনটি বিষয় বিশ্বের দরবারে তুলে ধরা হবে।
আধার, ডিজি-লকার, ইউপিআই, ই-সঞ্জিবনী, দীক্ষা, ভাষিনী এবং ওএনডিসি – এই ৭টি নির্বাচিত উদ্যোগ জি-২০’র প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে। মুখাবয়ব সনাক্তকরণের মাধ্যমে আধার তৈরির বিষয়টি সরাসরি দেখানো হবে। অতিথিরা নিজেরা হাতে-কলমে ভারতের ডিজি-লকার সম্পর্কে শিখতে পারবেন।
প্রদর্শনীতে ই-সঞ্জিবনী তুলে ধরার মূল লক্ষ্য - হৃদরোগ, মানসিক সুস্বাস্থ্য, চক্ষু রোগ বা সাধারণ বিশেষজ্ঞের মতো বিভিন্ন বিভাগের চিকিৎসকদের এক ছাতার তলায় নিয়ে আসা, অনলাইনে পরামর্শ প্রদান এবং ই-প্রেসক্রিপশন প্রদান করা।
২০১৪ সাল থেকে ডিজিটাল ইন্ডিয়া’র পথ চলার উল্লেখযোগ্য দিকগুলিও দর্শকদের সামনে তুলে ধরা হবে। জিআইটিএ কিয়স্কে দর্শনার্থীরা পবিত্র বই শ্রীমদ্ভগবতগীতা সম্পর্কে তাঁদের যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন। জি-২০’র সদস্যদের জন্য ডিজিটাল ভারতের অভিজ্ঞতা অর্জনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
| 2025-02-23
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
| 2025-02-23
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
| 2025-02-22
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
| 2025-02-22
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
| 2025-02-21