হাসিনার সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক


|

হাসিনার সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
ফাইল ছবি
জানা গিয়েছে, বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাষ্ট্রদূত উভয়ই দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

শিগগিরই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সেপ্টেম্বরের সেই সফরে একটি বিদ্যুৎকেন্দ্রসহ ভারতীয় অর্থায়নে নির্মিত তিনটি প্রকল্প উদ্বোধন করা হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানান।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন ‘গণভবনে’ সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে টাকা-রুপিতে বিনিময় ব্যবস্থা, সংযোগ এবং ভারতীয় ঋণ ও অনুদানের আওতায় চলমান প্রকল্পের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাষ্ট্রদূত উভয়ই দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বৈঠকে "শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন যে, ভারত দিল্লিতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে সমগ্র বিশ্বের পাশাপাশি বিশেষ করে গ্লোবাল সাউথের জন্য বলিষ্ঠ আওয়াজ তুলবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, ‘প্রণয় ভার্মা হাসিনাকে জানিয়েছেন যে, টাকা এবং রুপির জন্য পৃথক দুই ধরনের ক্রেডিট কার্ড চালু করা হবে। যাতে দুই দেশের মানুষ লেনদেনর জন্য কার্ডগুলো ব্যবহার করতে পারে। ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ সেপ্টেম্বরে ভারতের আর্থিক সহায়তায় একটি বিদ্যুৎ কেন্দ্রসহ তিনটি বড় অবকাঠামো প্রকল্প চালু করতে চলেছে।

ইহসানুল করিম জানান, জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী যখন আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবেন তার আগেই ভারতীয় অর্থায়নে নির্মিত ৬৬০ মেগাওয়াট সুপারথার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং দুটি রেললাইন নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় প্রকল্পগুলোর উদ্বোধন করতে পারেন। প্রকল্প তিনটির একটি হলো, রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট। অপর দুটি প্রকল্প হলো ৬৫ কিলোমিটার দীর্ঘ খুলনা-মোংলা বন্দর রেলওয়ে লিংক, আখাউড়া এবং আগরতলা রেলওয়ে লিংক।

এর আগে, গত ১১ জুলাই ভারতের সঙ্গে রুপিতে লেনদেনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে রুপিতে লেনদেনের উদ্বোধন করেন।

এ বিষয়ে জানতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রুপিতে লেনদেন ইস্যুটা অর্থনৈতিক ও রাজনৈতিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। এখন থেকে ভারতীয় মুদ্রা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবহার হবে। এটা উভয় দেশের জন্যই ইতিবাচক।’ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|