আরব থেকে ৬০% তেল কিনে ভারত: মন্ত্রী


|

আরব থেকে ৬০% তেল কিনে ভারত: মন্ত্রী
ফাইল ছবি
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ বলেছেন, ভারত-আরব অংশীদারিত্ব ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে শক্তিশালী এবং অপরিহার্য।

আরব দেশগুলো হতে নিজেদের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৬০ শতাংশ আমদানি করে ভারত। ১১ জুলাই, মঙ্গলবার, এমন তথ্যই জানালেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। এসময়, তিনি আরও বলেন, “সময়ের পরিক্রমায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে ভারত-আরব সম্পর্ক। ভারত-আরব অংশীদারিত্ব ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে শক্তিশালী এবং অপরিহার্য।”

মুরালিধরণ বলেন, “মহামারী এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের সময়ও ভারত ও আরব বিশ্বের মধ্যে বাণিজ্য বাড়তে থাকে। অতি সম্প্রতি আমাদের বাণিজ্য ২৪০ ডলারে এসে দাঁড়িয়েছে। আরব বিশ্ব বিশাল প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল, গ্যাস এবং সার দ্বারা সমৃদ্ধ যা শক্তি এবং খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনা আরও বাড়িয়েছে ভারত। কয়েক মাস ধরেই রাশিয়া থেকে তেল কেনায় ভারত রেকর্ড গড়ছে। তারই ধারাবাহিকতায় গত জানুয়ারিতেও তা নতুন রেকর্ড গড়ল ভারত। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের তথ্যানুসারে, জানুয়ারিতে রাশিয়ার কাছ থেকে দিনে ১৪ লাখ ব্যারেল তেল কিনেছে ভারত।

জানা গিয়েছে, জানুয়ারিতে ভারত বিশ্ববাজার থেকে যত তেল কিনেছে, তার ২৮ শতাংশই কিনেছে রাশিয়া থেকে। অথচ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর আগে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার পরিমাণ ছিল শূন্য দশমিক ২ শতাংশ। এক বছরে তা ২৮ শতাংশে উঠেছে। রাশিয়া আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে ভারতকে তেল দিচ্ছে। সস্তায় তেল কিনে ভারতও বিদেশি মুদ্রা সাশ্রয় করছে।

এরই মাঝে আজ মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মুখ মুরালিধরণ জানালেন আরব দেশ থেকে তেল কেনার তথ্য। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|