সম্পর্কোন্নয়নে মালেশিয়া যাচ্ছেন রাজনাথ


|

সম্পর্কোন্নয়নে মালেশিয়া যাচ্ছেন রাজনাথ
সফরটি দু দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে উদ্ভাবনী সহযোগিতা এবং দ্বিপাক্ষিক অগ্রগতির পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

মালেশিয়ায় রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামী ১০ ও ১১ জুলাই দুদিনের সফরে দেশটিতে যাচ্ছেন তিনি। মূলত, দু দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্দেশ্যেই এবারের সফরটি আয়োজন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর।

এর আগে গত বছরের ২৭ জুন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছিলেন মালয়েশিয়ার সিনিয়র প্রতিরক্ষামন্ত্রী ওয়াইবি দাতো সেরি হিশামুদ্দিন তুন হুসেন। সেসময়, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং সমসাময়িক বিশ্বের অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করেছিলেন দুই নেতা।

একইভাবে, ২০১৫ সালে মালেশিয়া সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময়, দু দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করতে বিভিন্ন যৌথ পদক্ষেপের ঘোষণা করা হয়, যা বিগত আট বছরে অনেকাংশে বাস্তবায়ন করা হয়েছে।

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরেই প্রতিরক্ষা খাতে সম্পর্ক বেড়েছে ভারত ও মালেশিয়ার। ১৯৯৩ সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তি স্থাপন করে। এছাড়া, গত দশ বছরে নানা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে উভয় পক্ষের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|