ভারতের বাইরে প্রথম আইআইটি ক্যাম্পাস


|

ভারতের বাইরে প্রথম আইআইটি ক্যাম্পাস
ভারতের বাইরে আইআইটি-র ক্যাম্পাস এত দিন ছিল না। কিন্তু এ বার তা হতে চলেছে। ভারতের বাইরে শাখা খুলতে চলেছে আইআইটি।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আইআইটি গুলি প্রযুক্তি শিক্ষার উৎকর্ষ কেন্দ্র। প্রযুক্তি নিয়ে পড়তে আগ্রহীরা আইআইটি-তে পড়াশোনার সুযোগ পাওয়ার স্বপ্ন দেখেন। ভারতের বাইরে আইআইটি-র ক্যাম্পাস এত দিন ছিল না। কিন্তু এ বার তা হতে চলেছে। ভারতের বাইরে শাখা খুলতে চলেছে আইআইটি।

বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। দেশের বাইরে প্রথম আইআইটি খোলা হবে তানজানিয়ার পূর্বে অবস্থিত জানজিবারে। আইআইটি মাদ্রাজ আফ্রিকার ওই শহরে নিজেদের শাখা খুলবে। ইতিমধ্যেই এ নিয়ে মউ স্বাক্ষরিত হয়েছে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গিয়েছেন তানজানিয়া সফরে। সেখানে গিয়ে জানজিবারের প্রেসিডেন্ট হুসেন আলি মিনয়ির সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই আইআইটি মাদ্রাজের শাখা খোলার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ নিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, “দেশের বাইরে প্রথম আইআইটি ক্যাম্পাস স্থাপিত হবে জানজিবারে।” এ নিয়ে ভারতের শিক্ষা মন্ত্রক, জানজিবারের শিক্ষা মন্ত্রক ও আইআইটি মাদ্রাজের মধ্য মউ ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে।

বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “ভারত ও তানজানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত রয়েছে। এই সম্পর্ককে শিক্ষার দিকেও এগিয়ে নিয়ে যেতে চাই দুই দেশ। সেই লক্ষ্যেই আইআইটি মাদ্রাজ জানজিবার-তানজানিয়ায় শাখা খুলবে। ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই পাঠক্রম চালুর চেষ্টা চলছে।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|