চারদিনের সফরে তানজানিয়া যাচ্ছেন জয়শঙ্কর


|

চারদিনের সফরে তানজানিয়া যাচ্ছেন জয়শঙ্কর
বুধবার তানজানিয়া যাচ্ছেন এস জয়শঙ্কর। এই সফরের সময় স্বামী বিবেকানন্দের একটি মূর্তি উদ্বোধনের কথা আছে তাঁর।

চারদিনের সফরে বুধবার তানজানিয়া যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরের সময় স্বামী বিবেকানন্দের একটি মূর্তি উদ্বোধনের কথা আছে তাঁর। এছাড়া তানজানিয়া বিদেশমন্ত্রী ছাড়াও অন্যান্য নেতৃত্বের সঙ্গেও বৈঠক করতে পারেন ভারতের বিদেশমন্ত্রী।

বিদেশমন্ত্রকের তরফে জয়শঙ্করের সফরসূচি ঘোষণা করে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক করতে পারেন বিদেশমন্ত্রী। সেই সঙ্গে দুই দেশের মধ্যে দশম যৌথ কমিশনে বৈঠকেও যোগ দেবেন জয়শঙ্কর। সফরকালে পূর্ব আফ্রিকার দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করা ছাড়াও, দার এস সালামে স্বামী বিবেকানন্দের একটি মূর্তির উদ্বোধন করবেন।

জয়শঙ্করের তানজানিয়া সফর শুরু হবে জাঞ্জিবারে একটি জল সরবারহ প্রকল্পের পরিদর্শনের মাধ্যমে। এই জল প্রকল্পটি ভারত সরকারের আর্থিক অনুদানে তৈরি করা হয়েছে। ৫ থেকে ৬ জুলাই সেখানে থাকবেন তিনি। এই সময় তানজানিয়ার স্বশাসিত দ্বীপ অঞ্চলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বিদেশমন্ত্রী। এছাড়া, ভারতীয় নৌজাহাজ ত্রিশূলের একটি অনুষ্ঠানে যোগ দেবেন জয়শঙ্কর।

জাঞ্জিবার সফরের পর যাবেন দার এস সালাম শহরে। সেখানে বসতে চলেছে দুই দেশের দশম যৌথ কমিশনের বৈঠক। সেই বৈঠকে সহ-সভাপতির আসন গ্রহণ করবেন জয়শঙ্কর। বৈঠক চলাকালীন তানজানিয়ার বিদেশমন্ত্রী এবং অন্যান্য নেতৃত্বের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে করতে পারেন বৈঠক। সেই সঙ্গে সেখানকার প্রবাসী ভারতীয়দে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন বিদেশমন্ত্রী। মতবিনিময় করবেন ভারত-তানজানিয়া বাণিজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও।

জানা গেছে, ভারত-তানজানিয়া শিক্ষাগত সহযোগিতা বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে দিল্লি। পূর্ব আফ্রিকার দেশটিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি শাখা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানজিবারে শুরু হয়েছে তৈরির কাজও। সফরের মধ্যে আইআইটি শাখা তৈরির কাজও খতিয়ে দেখতে পারেন জয়শঙ্কর।

সূত্রের খবর, আগামী অক্টোবর মাস থেকে জানজিবারে আইআইটি ক্যাম্পাসের পঠন-পাঠনের কাজ শুরু হবে। প্রাথমিকভাবে ৫০ জন স্নাতক এবং ২০ জন স্নাতকোত্তর পড়ুয়া নিয়ে শুরু হবে পঠনপাঠন। এর আগে আবুধাবি এবং কুয়ালালামপুরেও আইআইটি ক্যাম্পাস চালু করা হয়েছে।

প্রসঙ্গত, গত জুন মাসে তানজানিয়ার আরুশাতে দুই দেশের যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির একটি বৈঠকে অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে ভারত মহাসাগরে নিরাপত্তা জোরদার করার উপর জোর দিয়েছিল দুই দেশ। তারপরেই বিদেশমন্ত্রীর তানিজানিয়া সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|