দিল্লি আসছেন কম্বোডিয়ার রাজা


|

দিল্লি আসছেন কম্বোডিয়ার রাজা
প্রতীকী ছবি
পাপুয়া নিউ গিনিতে তো বিমানবন্দরে নামতেই সেখানকার প্রধানমন্ত্রী মোদির পাঁ ছুঁয়ে আর্শীবাদ চাইছেন আগামী ভবিষ্যতের জন্য।

যতদিন যাচ্ছে ততই বিশ্বের বিভিন্ন দেশের কাছে নানা কারণে গুরুত্ব বাড়ছে ভারতের। আর তার প্রমাণ পাওয়া যাচ্ছে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের ব্যবহারে। কখনও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অটোগ্রাফ নিচ্ছেন তো কখনও আবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জনসমক্ষে ভারতের প্রধানমন্ত্রীকে বস বলে সম্বোধন করছেন।

পাপুয়া নিউ গিনিতে তো বিমানবন্দরে নামতেই সেখানকার প্রধানমন্ত্রী মোদির পাঁ ছুঁয়ে আর্শীবাদ চাইছেন আগামী ভবিষ্যতের জন্য। যার ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে দিল্লি আসছেন কম্বোডিয়ার রাজা নরোদম শিয়ামনি। যেখানকার আঙ্কোরভাট বিষ্ণু মন্দির হল বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ। বৌদ্ধরাও এই মন্দিরে সাধনা করেন।

শুক্রবার এপ্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) সৌরভ কুমার বলেন, “আগামী ৩০ মে ভারতে সরকারি সফরে আসছেন কম্বোডিয়ার রাজা নরোদম শিয়ামনি। দিল্লি এসে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি। থাকবেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করও। কম্বোডিয়ার রাজার সম্মানে রাষ্ট্রপতি ভবনে লাঞ্চ বা ডিনারের আয়োজন করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|