অজি ব্যবসায়ীদের বিনিয়োগের আর্জি মোদীর


|

অজি ব্যবসায়ীদের বিনিয়োগের আর্জি মোদীর
পরিকাঠামো, মহাকাশ-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের জন্য অস্ট্রেলিয় ব্যবসায়ীদের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পরিকাঠামো, মহাকাশ-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের জন্য অস্ট্রেলিয় ব্যবসায়ীদের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তোলারও অনুরোধ জানিয়েছেন তিনি। বুধবার অস্ট্রেলিয়ার বিভিন্ন সংস্থার সিইও’দের সঙ্গে গোল টেবিল বৈঠকেই ওই অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ত্রিদেশীয় সফরে সোমবারই অস্ট্রেলিয়ায় পৌঁছেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রবাসী ভারতীয়দের এক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতে বিনিয়োগ টানতে অস্ট্রেলিয়ার শীর্ষ শিল্প সংস্থার কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন তিনি।

অস্ট্রেলিয় সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে মোদি বলেন, ‘ভারতে বিনিয়োগের দুর্দান্ত পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগের পথ সুগম করতে একাধিক অর্থনৈতিক সংস্কার করা হয়েছে। লাল ফিতের বাঁধন দূর করে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা হয়েছে। তথ্য প্রযুক্তি, ডিজিটাল, টেলকম, মহাকাশ গবেষণা, কৃষি, খনি, শিক্ষা, ওষুধ শিল্প-সহ একাধিক ক্ষেত্রে চাইলেই বিনিয়োগ করতে পারেন অস্ট্রেলিয় ব্যবসায়ীরা। প্রয়োজনে ভারতে থাকা বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ অংশীদারত্বের পথও বেছে নিতে পারেন।’

সরকারি সূত্রে জানা গিয়েছে, গত ২০০০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে ১.০৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন অস্ট্রেলিয় ব্যবসায়ীরা। ভারতে মূলত কয়লা, সোনা এবং উল রপ্তানি করে ওশেনিয়া মহাদেশটির ব্যবসায়ীরা। গত অর্থবর্ষে অর্থা‍ৎ ২০২২-২৩ সালে অস্ট্রেলিয়ায় ভারত থেকে ৬.৫ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছিল। আর আমদানি হয়েছিল ১৯ বিলিয়ন ডলারের পণ্য। এদিন অস্ট্রেলিয় সিইও’দের সঙ্গে বৈঠকের পরেই দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|