আন্দামান সাগরে ইন্দো-থাই সমন্বিত টহল


|

আন্দামান সাগরে ইন্দো-থাই সমন্বিত টহল
ফাইল ছবি
ভারতের নৌবাহিনী জানায়, এই দ্বি-বার্ষিক মহড়ার লক্ষ্য ছিলো আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে ভারত মহাসাগরের নিরাপত্তা নিশ্চিত করা।

আন্দামান সাগরে সমন্বিত দ্বিপাক্ষিক নৌ মহড়ার ৩৫ তম সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছে ভারত ও থাইল্যান্ডের নৌবাহিনী। গত ০৩ মে হতে ১০ মে অবধি প্রায় ৮ দিন ব্যাপী সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে একত্রে অনুশীলন করে ভারতীয় নৌবাহিনী এবং রয়্যাল থাই নৌবাহিনী।

পরবর্তীতে ভারতের নৌবাহিনী জানায়, এই দ্বি-বার্ষিক মহড়ার লক্ষ্য ছিলো আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে ভারত মহাসাগরের নিরাপত্তা নিশ্চিত করা। মহড়াটিতে যোগাযোগ ও সমন্বয় উন্নয়ন, জলদস্যুতা, সশস্ত্র ডাকাতি, অবৈধ, অপ্রতিবেদিত ও অনিয়ন্ত্রিত মাছ ধরা সহ অপরাধমূলক কার্যকলাপ বন্ধ ও প্রতিরোধ করার জন্য আইন প্রণয়ন এবং চোরাচালান ও অবৈধ অভিবাসন রোধে অপারেশনাল সিনার্জির মতো বিষয়াদিতে অনুশীলন করা হয়েছে।

জানা গিয়েছে, ইন্দো-থাই কর্প্যাটে অংশ নিয়েছিলো ভারতীয় নৌবাহিনীর জাহাজ (আইএনএস) কেসারি। এটি একটি দেশীয়ভাবে নির্মিত ল্যান্ডিং শিপ ট্যাঙ্ক (বড়)। থাইল্যান্ডের পক্ষে ছিলো রয়্যাল থাই নেভীর জাহাজ (এইচটিএমএস) সাইবুরি। এটি একটি চাও ফ্রায়া ক্লাস ফ্রিগেট।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ভারতীয় নৌবাহিনী আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। এটি দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক অনুশীলন, সমন্বিত টহল, যৌথ নজরদারি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ অপারেশনগুলির মাধ্যমে অর্জন করা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|