মাত্র ৮৮ দিনে সম্পন্ন ভারত-আমিরাত সিইপিএ আলোচনা


|

মাত্র ৮৮ দিনে সম্পন্ন ভারত-আমিরাত সিইপিএ আলোচনা
প্রতীকী ছবি
ভারত- সংযুক্ত আরব আমিরসাহীর বিজনেস কাউন্সিলের চুক্তির অংশ হিসেবে আজ সেই দেশে ভারত প্রথম বাণিজ্য ইউনিট চালু করেছে।

ভারত- সংযুক্ত আরব আমিরসাহীর বিজনেস কাউন্সিলের চুক্তির অংশ হিসেবে আজ সেই দেশে ভারত প্রথম বাণিজ্য ইউনিট চালু করেছে। এর মাধ্যমে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য আরও প্রসারিত হবে। আগামী দিনে দুই দেশের মধ্যে ১০০ বিলিয়ন ডলার বাণিজ্য চুক্তি প্রসারিত করার সংকল্প রয়েছে। আরব আমিরাত থেকে ভারত ৭৫ বিলিয়ন মার্কিন ডলার নতুন বিনিয়োগ আনবে বলেও দাবি করেছে।

এই ব্যবসায়ীক ইউনিটের অফিস আবুধাবিতে কাজ করবে। এই ব্যব্সআথ সংযুক্ত আরব আমিরাতের সমস্ত অংশ থেকে ভারতের সঙ্গে বাণিজ্যের সুযোগ সুবিধে তৈরি করবে। কে.এফ.সি. এই ব্যবসায়িক ইউনিটের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হোল্ডিংসের ফয়সালকে। তিনি জানিয়েছে পারস্পরিক ভাবে উপকারী বাণিজ্য প্রকল্প তৈরিতে ফোকাস করা হবে। প্রধান অবকাঠামো প্রকল্প, প্রযুক্তি উৎপাদনে বিনিয়োগ করা হবে। ভারতীয় নির্মাতাদের বিশ্বব্যাপী তাদের বাণিজ্য প্রসারিত করতে সাহায্য করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই চুক্তি দেশের বাণিজ্যকে ১০০ বিলিয়ন ডলারে প্রসারিত করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে এদিনই একটি ভার্চুয়াল অনুষ্ঠান হয়। সেই সময়ই দুই দেশের মধ্যে আর্থনৈতিক অংশীদারিত্বের চুক্তি হয়েছিল।

সিইপিএ স্বাক্ষরের একটি সফল বছর উপলক্ষ্যে শুক্রবারই ভারতীয় দূতাবাস, আবুধাবি, ভারতের কনস্যুলেট জেনারেল দুবাই ও দুবাই চেম্বার্সের সহযোগিতায় ফেডারেশব অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি বিশেষ ব্যবসায়ীক ইভেন্টের আয়োজন করেছিল। অনুষ্ঠানে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ২০০টিরও বেশি নেতৃত্বস্থানীয় শিল্প অংশগ্রহণ করেছিল। এই অনুষ্ঠানেই ইউএই-র বৈদেশিক বাণিজ্যের প্রতিমন্ত্রী থানি আল জাইউদি সিইপিএ দ্বারা প্রদত্ত বিশাল সুযোগ-সুবিধের কথা বলেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|