কাশ্মীরে বসছে জি-২০ যুব সম্মেলন


|

কাশ্মীরে বসছে জি-২০ যুব সম্মেলন
প্রতীকী ছবি
এবারের ইয়ুথ ২০ সম্মেলনের মূল থিম হলো: “জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস: স্থায়িত্বকে জীবনের অবলম্বন বানানো”।

প্রতিবেশী পাকিস্তান এবং চীনের তীব্র বিরোধিতা সত্ত্বেও কাশ্মীরে জি-২০ বৈঠকের আয়োজন করছে ভারত। আন্তর্জাতিক এ বৈঠককে ঘিরে উপত্যকাটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ২২ থেকে ২৪ মে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া জি-২০ যুব সম্মেলনের স্থান হিসেবে বেছে নেয়া হয়েছে জম্মু-কাশ্মীর প্রদেশের লাদাখ অঞ্চলের সবচেয়ে বড় শহর লেহ-কে। কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বেকারত্ব কাশ্মীরিদের সবচেয়ে বড় সমস্যা। এ বৈঠককে ঘিরে অর্থনৈতিক উন্নতির আশা করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় একজন বলেন, এই অঞ্চলে উচ্চ শিক্ষার হার রয়েছে, কিন্তু কর্মসংস্থানের সুযোগের অভাব অনেককে কাজের সন্ধানে দেশের অন্যান্য অঞ্চলে চলে যেতে বাধ্য করেছে। কাশ্মীরের জনগণ আশাবাদী যে জি-২০ শীর্ষ সম্মেলন এই অঞ্চলে আরও বিনিয়োগ আনবে, যা স্থানীয় মানুষের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

তারা বলছেন, প্রাকৃতিকভাবে অপার সৌন্দর্যের কারণে এই অঞ্চল এমনিতেই পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। কাশ্মীরের জনগণ তাদের সংস্কৃতি এবং আতিথেয়তা বিশ্বের কাছে তুলে ধরবে। জি-২০ শীর্ষ সম্মেলন প্রতিনিধিদের জন্য এই অঞ্চলের সৌন্দর্য অনুভব করার এবং কাশ্মীরি জনগণের সমৃদ্ধ সংস্কৃতির সাক্ষী হওয়ার একটি চমৎকার সুযোগ। এ বৈঠক কাশ্মীরের জনগণের জন্য তাদের সম্ভাবনা প্রদর্শনের একটি সুযোগও হবে।

তাদের মতে, এই অঞ্চলে কারুশিল্পের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং স্থানীয় কারিগররা তাদের জটিল কাজের জন্য পরিচিত। এ সম্মেলনের মাধ্যমে প্রতিনিধিরা বিশ্বের সবচেয়ে সুন্দর কারুশিল্পের কিছু কাজ দেখার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, ভারত এখন জি২০-র প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে, তারা সেপ্টেম্বরের শুরুতে রাজধানী নয়াদিল্লিতে সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলনের প্রস্তুতিও নিচ্ছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|