মায়ানমারে প্রথম ভারতীয় জাহাজ পৌঁছবে মঙ্গলবার


|

মায়ানমারে প্রথম ভারতীয় জাহাজ পৌঁছবে মঙ্গলবার
ফাইল ছবি
উত্তর-পূর্ব ভারতের উন্নতি ও সমৃদ্ধির প্রতি মোদির অঙ্গীকারের ফলে ভারত দ্রুততার সঙ্গে সিতওয়ে বন্দর বাস্তবায়ন করতে পেরেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে ভারতের নির্মিত সিতওয়ে বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার। কলকাতা থেকে আসা একটি পণ্যবাহী জাহাজ ওইদিন সিতওয়ে বন্দরে নোঙর করবে। এরইমধ্য দিয়ে ভারত ও মিয়ানমারের মধ্যে নিয়মিত নৌ ট্রানজিট শুরু হতে চলেছে বলে জানিয়েছেন ভারতের বন্দর, নৌ পরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

আজ দুপুরে আসামের ডিব্রুগড়ে এক সংবাদ সম্মেলনে সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে ভারতের উন্নয়ন এজেন্ডার পুরোভাগে রয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলো। অবশেষে উত্তর-পূর্ব ভারতের ভূবেষ্টিত রাজ্যগুলো আন্তর্জাতিক সমুদ্রে প্রবেশাধিকার পেতে চলেছে। প্রধানমন্ত্রী মোদির ‘অ্যাক্ট ইস্ট’ নীতি না থাকলে এটা সম্ভব হতো না।

তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের উন্নতি ও সমৃদ্ধির প্রতি মোদির অঙ্গীকারের কারণে আমরা খুব দ্রুততার সঙ্গে সিতওয়ে বন্দর বাস্তবায়ন করতে সমর্থ হয়েছি। আগামী বছরগুলোতে উত্তর-পূর্ব ভারতের বাণিজ্য সম্ভাবনা জোরদারের উদ্দেশ্যে আমরা প্রকল্পটি বাস্তবায়ন করেছি।

আসামের সাবেক মুখ্যমন্ত্রী সোনোয়াল বলেন, নৌ ট্রানজিট শুরুর মাধ্যমে ভারত ও মিয়ানমারের মধ্যে পণ্য পরিবহনে নতুন যুগের সূচনা হতে চলেছে। কোলকাতা ও সিতওয়ের মধ্যে নৌ রুট বঙ্গোপসাগর উপকুলের বিপুল অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দেবে। উত্তর-পূর্ব ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল ও ভুটানের বিপুল বাণিজ্য সম্ভাবনা উন্মোচন করবে সিতওয়ে বন্দর। এটা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধ হিসেবে ভূমিকা রাখবে।

মিয়ানমারের সিতওয়ে বন্দরের সঙ্গে ভারতের মিজোরাম রাজ্যের সংযোগ গড়ে তুলতে কালাদান নদীতে বহুমুখী পরিবহন ট্রানজিট বাস্তবায়নে দ্বিপক্ষীয় চুক্তি করে ভারত ও মিয়ানমার। এ চুক্তির আওতায় ভারতের অর্থায়নে মিয়ানমারে বাস্তবায়ন হচ্ছে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট (কেএমটিটিপি)।

কেএমটিটিপির সুবিধা নিয়ে প্রথমবারের মতো নিয়ে কোলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে এক হাজার টন সিমেন্ট ও অন্যান্য পণ্য নিয়ে একটি জাহাজ বৃহস্পতিবার সিতওয়ের পথে যাত্রা করেছে। মঙ্গলবার সিতওয়েতে ভারতীয় জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সর্বানন্দ সোনোয়াল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|