সম্পর্কের পর্যালোচনায় ভারত-মিশর


|

সম্পর্কের পর্যালোচনায় ভারত-মিশর
প্রতীকী ছবি
বুধবার কায়রোতে উভয় রাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের মধ্যকার ১২তম বৈঠকের সময় এসব বিষয়ে বিশদ মতবিনিময় করা হয়।

জলবায়ু পরিবর্তন, স্থিতিস্থাপক সরবরাহ চেইন এবং ভারতের চলমান জি২০ প্রেসিডেন্সির অধীনে গ্লোবাল সাউথের অংশগ্রহণ সহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছে ভারত ও মিশর। বুধবার (৩ মে) কায়রোতে উভয় রাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের মধ্যকার ১২তম বৈঠকের সময় এসব বিষয়ে বিশদ মতবিনিময় করা হয়।

পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের সচিব (সিপিভি এবং ওআইএ) আউসফ সাঈদ। অন্যদিকে, মিশরীয় পক্ষের নেতৃত্ব দেন দেশটির এশিয়ান বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশর আয়মান কামেল।

জানা গিয়েছে, উভয় পক্ষই ভারত ও মিশরের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেছে। তারা জলবায়ু পরিবর্তন, স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল এবং ভারতের জি২০ প্রেসিডেন্সির অধীনে গ্লোবাল সাউথের অংশগ্রহণ সহ পারস্পরিক স্বার্থের আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়ে মতামত বিনিময় করেছে।

উল্লেখ্য, পরের রাউন্ডের পররাষ্ট্র দফতরের পরামর্শ সভা পারস্পরিক সুবিধাজনক তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|