লঙ্কা সফরে ভারতের বিমানবাহিনী প্রধান


|

লঙ্কা সফরে ভারতের বিমানবাহিনী প্রধান
ফাইল ছবি
সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে ব্যাপক সম্পর্কোন্নয়ন ঘটিয়েছে ভারত মহাসাগরের দুই প্রতিবেশী দেশ ভারত এবং শ্রীলঙ্কা।

চারদিনের শ্রীলঙ্কা সফরে গিয়েছেন ভারতের বিমান বাহিনী প্রধান (সিএএস) এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। সোমবার, পহেলা মে, দ্বীপ রাষ্ট্রটির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, মূলত, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও কূটনীতি এগিয়ে নেয়াই এই সফরের লক্ষ্য।

জানা গিয়েছে, এবারের লঙ্কা সফরে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা স্টাফ প্রধান, প্রতিরক্ষা সচিব এবং শ্রীলঙ্কার নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনীর কমান্ডার সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন ভারতের বিমানবাহিনী প্রধান।

বিমান বাহিনীর তরফে দেয়া এক বিবৃতিতে জানা গিয়েছে, শ্রীলঙ্কা বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল এসকে পাথিরানার আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান। এসময়, সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি শ্রীলঙ্কার ন্যাশনাল ডিফেন্স কলেজের ছাত্র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং শ্রীলঙ্কার বিমান বাহিনী একাডেমি পরিদর্শন করবেন ভিআর চৌধুরী।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে ব্যাপক সম্পর্কোন্নয়ন ঘটিয়েছে ভারত মহাসাগরের দুই প্রতিবেশী দেশ ভারত এবং শ্রীলঙ্কা। ভারত সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|