গোয়েলের সফরে ভারত-ইতালি বাণিজ্য বৃদ্ধির আলোচনা


|

গোয়েলের সফরে ভারত-ইতালি বাণিজ্য বৃদ্ধির আলোচনা
মহাকাশ, প্রযুক্তি এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং ইতালি।

ভারতকে উন্নয়নশীল বিশ্বের ‘কণ্ঠস্বর’ হিসেবে বর্ণনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। বুধবার (স্থানীয় সময়), ইতালির রাজধানী রোমে ভারতীয় ও ইতালীয় ব্যবসায়ী ব্যক্তিবর্গের সঙ্গে গালা ডিনারে যোগ দিয়ে তিনি বলেন, “ভারত এখন দক্ষিণ-দক্ষিণ সম্পর্কের প্রতিনিধিত্ব করছে, উন্নয়নশীল দেশ ও স্বল্পোন্নত দেশের কণ্ঠস্বর হয়ে উঠেছে ভারত।”

মন্ত্রী আরও বলেন, “শুধুমাত্র ভারতীয় জনগণকে উন্নত জীবন প্রদানের ক্ষেত্রেই নয়, বিশ্বের অন্যান্য অংশের মানুষের ভাল ভবিষ্যতের জন্যও অবদান রাখছে ভারত।”

পীযূষ গোয়েল বলেন, “বিগত এক দশক ধরে সরকার প্রয়োজনীয় মৌলিক সুযোগ-সুবিধাগুলি প্রদানের দিকে মনোনিবেশ করেছে। যে কোনও ব্যক্তি, যে কোনও পরিবার নয়, দেশের দেড় বিলিয়ন মানুষকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের এখন প্রায় ৮০০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে।”

মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই মুখ বলেন, “সরকার মৌলিক পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ব্যবসায়িক প্রক্রিয়াগুলিকে সহজ করার জন্য এবং প্রবিধানের সংখ্যা কমাতে কাগজপত্র কমানোর চেষ্টা করেছি। আমরা সরকারের সমস্ত স্তরে ডিজিটাল প্রযুক্তির সাথে জড়িত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইতালিতে ভারতের রাষ্ট্রদূত ডঃ নিনা মালহোত্রা, পাশাপাশি ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী এডমুন্ডো সিরেলি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|