উগান্ডা ও মোজাম্বিক সফরে যাচ্ছেন জয়শঙ্কর


|

উগান্ডা ও মোজাম্বিক সফরে যাচ্ছেন জয়শঙ্কর
প্রতীকী ছবি
ভারতীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আফ্রিকান দেশ দুটোতে সফরকালে সেখানকার শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জয়শঙ্কর।

আফ্রিকান রাষ্ট্র উগান্ডা এবং মোজাম্বিকে সরকারী সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ১০ থেকে ১৫ এপ্রিল অবধি সময়কালে ছয় দিনব্যাপী দেশগুলোতে অবস্থান করবেন তিনি।

ভারতীয় পররাষ্ট্র দপ্তর এক বার্তায় জানিয়েছে, আফ্রিকান দেশ দুটোতে সফরকালে সেখানকার শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জয়শঙ্কর। এতে পারস্পরিক বিদ্যমান সম্পর্কের ভিত আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।

জানা গিয়েছে, ১০ থেকে ১২ এপ্রিল অবধি উগান্ডা সফর করবেন মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী জয়শঙ্কর। এসময়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেনারেল জেজে ওডঙ্গো এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করবেন তিনি। এছাড়া, সেখানকার জাতীয় ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির ট্রানজিট ক্যাম্পাসও উদ্বোধন করবেন অভিজ্ঞ এই কূটনীতিক। একই সাথে, উগান্ডায় একটি সৌর শক্তি চালিত জল সরবরাহ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে অংশ নেবার কথা রয়েছে তার।

পরবর্তীতে ১৩ থেকে ১৫ এপ্রিল অবধি সময়কালে মোজাম্বিক সফর করবেন জয়শঙ্কর। এটিই দেশটিতে ভারতীয় কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভেরোনিকা ম্যাকামোর পাশাপাশি অন্যান্য শীর্ষ নেতাদের সাথে বৈঠকের কথা রয়েছে তার। এছাড়া, ভারত-মোজাম্বিকের যৌথ কমিশন বৈঠকের ৫ম অধিবেশনে সভাপতিত্ব করবেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|