ভারত-জিসিসি এফটিএ শীঘ্রই


|

ভারত-জিসিসি এফটিএ শীঘ্রই
প্রতীকী ছবি
অর্থনৈতিক অংশীদারিত্ব ও রপ্তানি ব্লক হিসেবে উপসাগরীয় সহযোগিতা পরিষদ তথা জিসিসি হচ্ছে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার।

শীঘ্রই স্বাক্ষরিত হতে চলেছে ভারত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ তথা জিসিসি এর মধ্যকার প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি। সোমবার, সৌদী আরবের রিয়াদে ভারত-গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সিনিয়র অফিসিয়াল মিটিং (এসওএম) এর প্রথম রাউন্ডের সময় উভয় পক্ষ এই বিষয়ে আলোচনা করেছে।

পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “ভারত-জিসিসি দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অগ্রগতিতে উভয় পক্ষই আনন্দ প্রকাশ করেছে। উভয় পক্ষই ভারত-জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এর দ্রুত চূড়ান্তকরণের জন্য সম্মত হয়েছে।”

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের রিয়াদ সফরের সময় ভারত-জিসিসি মেকানিজম অফ কনসালটেশনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুসারে সোমবারের ভারত-জিসিসি এসওএম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের সচিব (সিপিভি & ওআইএ) আউসফ সাঈদ এবং জিসিসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জোটের সহকারী সেক্রেটারি-জেনারেল ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড নেগোসিয়েশন আবদুল আজিজ বিন হামাদ আল-ওয়াইশাক।

উল্লেখ্য, বৈঠকে জিসিসির ছয় সদস্য দেশ- সংযুক্ত আরব আমিরাত (ইউইএ), সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েত উপস্থিত ছিল। অর্থনৈতিক অংশীদারিত্ব ও রপ্তানি ব্লক হিসেবে উপসাগরীয় সহযোগিতা পরিষদ তথা জিসিসি হচ্ছে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার।

এর আগে গত ২৪ নভেম্বর, ২০২২ তারিখে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এবং জিসিসি সচিব নায়েফ ফালাহ এম. আল-হাজরাফের মধ্যে একটি বৈঠকের সময় উভয় পক্ষই এফটিএ আলোচনা এগিয়ে নেয়ার বিষয়ে মতবিনিময় করেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|