জম্মু ও কাশ্মীরে লিথিয়াম অনুসন্ধান চলবে


|

জম্মু ও কাশ্মীরে লিথিয়াম অনুসন্ধান চলবে
প্রতীকী ছবি
কয়েকদিন আগেই দেশের প্রথম লিথিয়াম খনির সন্ধান মিলেছিলে জম্মু কাশ্মীরে। এবার সেই খনি নিলামে তুলতে চলেছে কেন্দ্রীয় সরকার।

কয়েকদিন আগেই দেশের প্রথম লিথিয়াম খনির সন্ধান মিলেছিলে জম্মু কাশ্মীরে। এবার সেই খনি নিলামে তুলতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোমবার এই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। এই নিলামের যাবতীয় দায়িত্ব নেবে কাশ্মীরের প্রশাসন, সেই কথাও ঘোষণা করেছেন খনি মন্ত্রী।

সোমবার সংসদে দাঁড়িয়ে খনি মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন,”কয়েকদিন আগেই কাশ্মীরে লিথিয়াম খনি পাওয়া গিয়েছে। সেখানকার সম্পদ যেন সঠিকভাবে ব্যবহার করা যায়, সেই জন্য ওই খনি নিলামে তোলা হবে। জম্মু কাশ্মীর প্রশাসন ঠিক করবে, কবে এই খনির নিলাম হবে।” জানা গিয়েছে, প্রায় ৫৯ লক্ষ টন সম্পদ মজুত রয়েছে কাশ্মীরের এই খনিতে।

যদিও লিথিয়াম খনির সন্ধান মেলার পর থেকেই কাশ্মীরে নাশকতার ঘটনা বাড়বে বলে অনুমান। সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সঙ্গী সংগঠন পিএএফএফ-এর তরফে হুমকি দিয়ে বলা হয়, এই লিথিয়াম খনি আসলে কাশ্মীরের নিজস্ব সম্পদ। বাইরের কোনও শক্তি যেন এই সম্পদে থাবা বসাতে না পারে, সেই জন্য কাশ্মীরবাসীকে সতর্ক থাকতে হবে।

সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের কোনও একটি জায়গা থেকে চিঠি লেখা হয়েছে। তাতে স্পষ্ট করে উল্লেখ, জইশের সঙ্গী এই সংগঠনটি উপত্যকার উন্নতি সাধন করবে এবং কোনও ভারতীয় সংস্থা যাতে তাদের ‘নিজেদের’ প্রাকৃতিক সম্পদ তুলে নিয়ে যেতে না পারে, সেই ব্যবস্থাও করবে। কেউ সে কাজ করলে তাদের উপর হামলা হবেই। এহেন পরিস্থিতিতেই লিথিয়াম খনির নিলামের বিষয়টি ঘোষণা করল কেন্দ্র। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|