মার্চেই দিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী


|

মার্চেই দিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী
প্রতিকী ছবি
ভূ-কৌশলগত প্রেক্ষাপটে পরপর অ্যালবানেজ় ও কিশিদার সফর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীনের কাছেও তা যথেষ্ট বার্তাবহ।

সদ্য শেষ হল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ়-এর ভারত সফর। এক সপ্তাহ পরই আসছেন চর্তুমুখী অক্ষ কোয়াড-এর আর এক সদস্য দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। ভারত-জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেই নয়াদিল্লি আসছেন তিনি। কিশিদা ২০ ও ২১ মার্চ ভারত সফর করবেন৷

কূটনৈতিক শিবিরের বক্তব্য, অঞ্চলের ভূ-কৌশলগত প্রেক্ষাপটে পরপর অ্যালবানেজ় ও কিশিদার সফর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিনের কাছেও তা যথেষ্ট বার্তাবহ। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা একাধিপত্যের বিরুদ্ধে প্রকাশ্যে সক্রিয় অস্ট্রেলিয়া ও জাপান।

ভারতের সঙ্গে সমুদ্রপথে নৌসেনার সহযোগিতাকে আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই দুই দেশ। এবার জাপানের সঙ্গে ভারতের আলোচনায় অগ্রাধিকার পেতে চলেছে উন্মুক্ত, উদার, আইনের শাসন মানা এক সমুদ্র বাণিজ্যপথ তৈরির প্রসঙ্গ।

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জি ২০ শীর্ষ সম্মেলনে ভারতের সভাপতিত্ব এবং মে মাসে জি ৭ শীর্ষ বৈঠকে জাপানের সভাপতিত্ব নিয়েও আলোচনা করবেন মোদী ও কিশিদা। সম্মেলনে আমন্ত্রিত দেশ হিসেবে মে মাসে মোদীকে জাপান যাওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানাবেন কিশিদা।

সূত্রের খবর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক পরিণাম এবং জ্বালানি ও সারের নিরাপত্তা নিয়েও আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার মধ্যে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|