খনিজ খাতে সঙ্গী ভারত-অস্ট্রেলিয়া


|

খনিজ খাতে সঙ্গী ভারত-অস্ট্রেলিয়া
অজি প্রধানমন্ত্রী বলেন, এই সফরের ভারত ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্কের মধ্যে যতখানি অগ্রগতি হয়েছে, তাকে আমি স্বাগত জানাচ্ছি।

দুই দেশের বিভিন্ন খাতে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চলতি বছরই একটি বিস্তৃত চুক্তি স্বাক্ষর করছে ভারত এবং অস্ট্রেলিয়া। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

সংবাদ সম্মেলনে অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ‘বিভিন্ন খাতে সহযোগিতামূলক সম্পর্ক বাড়াতে বিস্তৃত আলোচনা হয়েছে আমাদের। পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্প, সৌরবিদ্যুৎ ও হাইড্রোজেন প্রকল্প নিয়ে চলতি বছরই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের চেষ্টা করব আমরা। এই ব্যাপারটিকে আমরা উভয়ই গুরুত্ব দিচ্ছি এই কারণে যে— জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য হুমকি স্বরূপ।’

সম্ভাব্য সেই চুক্তিতে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষার মতো ব্যাপারগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে উল্লেখ করা থাকবে বলেও জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, চলতি বছরেই দক্ষিণ ভারতের মালাবার উপকূলে যৌথ সামরিক মহড়া আয়োজনের ব্যাপারেও আলোচনা হয়েছে।

অজি প্রধানমন্ত্রী বলেন, ‘এই সফরের ভারত ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্কের মধ্যে যতখানি অগ্রগতি হয়েছে, তাকে আমি স্বাগত জানাচ্ছি।’

গত ৮ মার্চ চার দিনের এক সরকারি ভারতে আসেন অ্যান্থনি অ্যালবানিজ। সেদিন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজধানী আহমেদাবাদে এসে পৌঁছান তিনি।

ভারত সফরের আগেই এই সফরকে ‘গুরুত্বপূর্ণ’বলে মন্তব্য করেছিলেন অ্যালবানিজ। তিনি আরও বলেছিলেন, ‘ভারতে একটি ব্যাবসায়িক প্রতিনিধিদল নিয়ে যাচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সফর হবে। সংস্কৃতি, অর্থনীতি নিরাপত্তা…অর্থাৎ দু’দেশের সম্পর্কের উন্নতি এবং সহযোগিতার ক্ষেত্র বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।’

গত বছর উভয় দেশ মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি করেছিল। সেই চুক্তিটির নাম ইকোনোমিক কো অপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|