আরব মহাসাগরে শেষ হলো ট্রোপেক্স-২০২৩ মহড়া


|

আরব মহাসাগরে শেষ হলো ট্রোপেক্স-২০২৩ মহড়া
প্রতীকী ছবি
প্রায় চার মাস চলার পর চলতি সপ্তাহের শুরুতেই শেষ হলো ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম অপারেশনাল মহড়া ট্রোপেক্স – ২০২৩।

আরব মহাসাগরে শেষ হলো ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম অপারেশনাল মহড়া ট্রোপেক্স – ২০২৩। গত নভেম্বরে শুরু হয়ে প্রায় চার মাস চলার পর চলতি সপ্তাহের শুরুতেই শেষ হয় মহড়াটি। বৃহস্পতিবার, ভারতের প্রতিরক্ষা দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানা গিয়েছে, “মহড়াটিতে ভারতের নৌবাহিনী, বিমানবাহিনী এবং সেনাবাহিনী -ত্রিপক্ষীয় প্রতিনিধিগণ যোগ দিয়েছিলেন।”

বিবৃতিতে আরও বলা হয়, আরব মহাসাগরের বিভিন্ন অঞ্চলে চলেছে এই মহড়া। এতে নৌসেনার প্রায় ৬০ টি যুদ্ধজাহাজ, ছয়টি সাবমেরিন এবং প্রায় ৭৫ টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে। উত্তর হতে দক্ষিণে ৩৫ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত প্রায় ৪৩০০ নটিক্যাল মাইল এবং পশ্চিমে পারস্য উপসাগর থেকে উত্তর অস্ট্রেলিয়া পর্যন্ত প্রায় ৫০০০ নটিক্যাল মাইল ব্যাপী এই মহড়া চলে।

এছাড়া, ট্রোপেক্স – ২০২৩ মহড়ার শেষ ধাপের অংশ হিসেবে গত ০৬ মার্চ দেশীয় প্রযুক্তিতে তৈরী আইএনএস বিক্রান্তে সময় কাটিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং উপাদান প্রস্তুতি পর্যালোচনা করেন। এসময় ভারতীয় নৌবাহিনী স্বীয় অপারেশনাল কৌশল এবং দেশীয় হালকা যুদ্ধ বিমানের ডেক অপারেশন এবং লাইভ অস্ত্র ফায়ারিং সহ যুদ্ধ অভিযানের অনেক দিক প্রদর্শন করে।

প্রতিরক্ষা মন্ত্রী ভারতীয় নৌবাহিনীকে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অগ্রভাগে থাকার জন্য এবং আত্মনির্ভরতার পথকে ‘কমব্যাট রেডি, বিশ্বাসযোগ্য, সমন্বিত এবং ভবিষ্যত প্রমাণ’ করার জন্য প্রশংসা করেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|