ফ্রিঞ্জেক্স মহড়ায় অংশ নিচ্ছে ভারত ও ফ্রান্স


|

ফ্রিঞ্জেক্স মহড়ায় অংশ নিচ্ছে ভারত ও ফ্রান্স
প্রতিকী ছবি
যৌথ সামরিক মহড়াটির প্রাথমিক লক্ষ্য কৌশলগত পর্যায়ে দুই বাহিনীর মধ্যে আন্তঃ-কার্যক্ষমতা, সমন্বয় এবং সহযোগিতা বৃদ্ধি করা।

শুরু হয়েছে ভারত ও ফ্রান্সের সেনাবাহিনীর সমন্বয়ে আয়োজিত যৌথ মহড়া ফ্রিঞ্জেক্সের প্রথম সংস্করণ। মঙ্গলবার, কেরালার তিরুবনন্তপুরমের প্যাঙ্গোড মিলিটারি স্টেশনে শুরু হয় দুদিন ব্যাপী এই মহড়ার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, তিরুবনন্তপুরম-ভিত্তিক ভারতীয় সেনাবাহিনীর একটি কোম্পানি গ্রুপ এবং ফরাসি ৬ষ্ঠ লাইট আর্মার্ড ব্রিগেডের সমন্বয়ে গঠিত একটি সেনা দলের সদস্যদের নিয়ে ফ্রিঞ্জেক্স মহড়া শুরু হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যৌথ সামরিক মহড়াটির প্রাথমিক লক্ষ্য কৌশলগত পর্যায়ে দুই বাহিনীর মধ্যে আন্তঃ-কার্যক্ষমতা, সমন্বয় এবং সহযোগিতা বৃদ্ধি করা।

এতে আরও বলা হয় যে, মহড়ার পরিধির মধ্যে যৌথ মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ, একটি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনসংখ্যা (আইডিপি) ক্যাম্প স্থাপন এবং দুর্যোগ ত্রাণ সামগ্রীর চলাচলের জন্য একটি পরিকল্পিত এলাকা সুরক্ষিত করার জন্য একটি যৌথ কমান্ড পোস্ট প্রতিষ্ঠা ও কার্যকরীকরণ জড়িত।

উল্লেখ্য, ১৯৫০ থেকে বিভিন্ন দ্বিপাক্ষিক মহড়া ও প্রতিরক্ষা উদ্যোগে একসাথে রয়েছে ভারত ও ফ্রান্স। ফ্রিঞ্জেক্স মহড়া ছাড়াও বরুণ ও গরুড় নামে দুটো মহড়ায় অংশ নেয় ভারত ও ফ্রান্সের সামরিক বাহিনীর সদস্যগণ। আন্তর্জাতিক সন্ত্রাস দমন, সমুদ্র নিরাপত্তা, অস্ত্র প্রযুক্তি বিনিময় সহ বিভিন্ন ইস্যুতে অভিন্ন অবস্থান রয়েছে ভারত ও ফ্রান্সের। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|