বাণিজ্য সম্ভাবনা বাড়াবে ভারত-রাশিয়া


|

বাণিজ্য সম্ভাবনা বাড়াবে ভারত-রাশিয়া
প্রতীকী ছবি
দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনা উন্মোচনের দিকে কাজ করতে একমত হয়েছে ভারত ও রাশিয়া।

দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনা উন্মোচনের দিকে কাজ করতে একমত হয়েছে ভারত ও রাশিয়া। সোমবার, ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশন অন ট্রেড, ইকোনমিক, সায়েন্টিফিক, টেকনোলজিক্যাল অ্যান্ড কালচারাল কোঅপারেশন (আইআরআইজিসি-টিইসি) এর ভার্চুয়াল পর্যালোচনা সভায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে।

আইআরআইজিসি-টিইসি বৈঠকটিতে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডেনিস মান্টুরভ।

পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “মন্ত্রীগণ গত নভেম্বরে মস্কোতে অনুষ্ঠিত আইআরআইজিসি-টিইসি কাঠামোর বৈঠকের পর এর অধীনস্থ বিভিন্ন ওয়ার্কিং গ্রুপ এবং সাব-গ্রুপ মিটিংয়ে অর্জিত অগ্রগতি পর্যালোচনা করেছেন আজ। এছাড়া, পরবর্তী বৈঠক সুবিধাজনক দ্রুত সময়ে নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বলেও একমত হয়েছেন।”

উল্লেখ্য, ভারত-রাশিয়া আন্তঃ-সরকারি কমিশন হল দুটো দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার খাতগুলোতে নিয়মিত দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য একটি প্রক্রিয়া, যা মে, ১৯৯২ সালে স্বাক্ষরিত বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত আন্তঃসরকারি কমিশনের একটি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।

এর প্রথম অধিবেশন ১৯৯৪ সালে অনুষ্ঠিত হয়। এখনও পর্যন্ত ২৩ টি সভা হয়েছে দু দেশের মধ্যে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|