জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বিভেদ কাটানোর আহ্বান মোদীর


|

জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বিভেদ কাটানোর আহ্বান মোদীর
প্রতীকী ছবি
২ মার্চ ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিশ্বের ২০ বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন।

এবারের জি২০ শীর্ষ সম্মেলন হবে ভারতে, আগামী ৯-১০ সেপ্টেম্বর। এতে যোগদানের জন্য বিশেষ দেশ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে জোটের বর্তমান সভাপতি ভারত। শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার রাতে নয়াদিল্লিতে শুরু হয়েছে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলন।

বৃহস্পতিবার (২ মার্চ) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিশ্বের ২০ বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। এ সম্মেলন শুরুর আগে সমস্যা সমাধানে বিশ্ব এক হতে না পারার বিষয়টির তীব্র সমালোচনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘বিশ্ব শাসন ব্যর্থ হয়েছে’ এবং বহুপাক্ষিক ঐক্য যে হুমকির মুখে আছে সেটি যেন তারা স্বীকার করে নেন।

এদিকে জি-২০ মূলত অর্থনীতি বিষয়ক জোট হলেও এবারের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টিই আলোচনার মুখ্য বিষয় থাকবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ভারত চায় এ সম্মেলনে দারিদ্র বিমোচন এবং জলবায়ু অর্থায়নের বিষয়টি প্রাধান্য পাক।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম বার্ষিকী ও পশ্চিমের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

১৯টি দেশ নিয়ে এই জোট গঠিত। দেশগুলো হচ্ছে- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, রিপাবলিক অব কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

বৈশ্বিক জিডিপি’র প্রায় ৮৫ শতাংশ, বৈশ্বিক বাণিজ্যের ৭৫ শতাংশের বেশি ও বিশ্ব জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করছে জি-২০ সদস্য রাষ্ট্রগুলো। ১৯৯৯ সালে জি-২০ গঠিত হয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|