বৈশ্বিক ইস্যুতে এক হওয়ার বার্তা জয়শঙ্করের


|

বৈশ্বিক ইস্যুতে এক হওয়ার বার্তা জয়শঙ্করের
প্রতীকী ছবি
সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সর্বসম্মতভাবে প্রস্তাব গৃহীত হয়েছে এবারের জি-২০ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে।

গত বছর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সম্মেলনেই ইউক্রেন যুদ্ধ নিয়ে জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে মতানৈক্য প্রকট হয়েছিল। এবারও তা বজায় থাকায় যৌথ বিবৃতি দেওয়া গেল না। জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের পর এমনটাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর বলেন, ‘‘ইউক্রেন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনার সুযোগ ছিল। কিন্তু সেই প্রসঙ্গে একমত হতে পারেননি সকল সদস্য। নিজেদের অবস্থান থেকে সরে আসতে পারেননি কেউই।’’

বিদেশমন্ত্রী জানান, ঐক্যমত না হওয়ার কারণেই যৌথ বিবৃতি প্রকাশ করা হল না। কেবল ‘আউটকাম ডকুমেন্ট’ই প্রকাশ করা হয়েছে। জয়শঙ্করের কথায়, “আপনারা খেয়াল করলে দেখবেন, ৯০ শতাংশ প্রসঙ্গেই একমত হয়েছে সকল দেশ। কেবলমাত্র দু’টি প্যারাগ্রাফের জন্যই যৌথ বিবৃতিতে পরিণত হল না এই আউটকাম ডকুমেন্ট।”

এই জি২০ সম্মেলনে অংশ নিয়েছে সব ক’টি সদস্য দেশ এবং মোট ১৩টি অতিথি দেশ। বৃহস্পতিবার বৈঠকে বসেন মোট ২৭টি দেশের বিদেশমন্ত্রীরা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|