ভারত-জাপানের বিমান বাহিনীর যৌথ মহড়া শুরু


|

ভারত-জাপানের বিমান বাহিনীর যৌথ মহড়া শুরু
প্রতিকী ছবি
প্রতিরক্ষা দপ্তর আরও জানিয়েছে, মহড়াটির উদ্দেশ্য উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।

জাপানের এয়ার সেলফ ডিফেন্স ফোর্স (জেএএসডিএফ) এর সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে ভারতের বিমান বাহিনী। শিন্যু মৈত্রী – ২০২৩ নামের মহড়াটি চলবে ১ এবং ২ মার্চ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়াটি গত ১৩ ফেব্রুয়ারী শুরু হওয়া ভারত-জাপান যৌথ সামরিক মহড়া ‘বীর গার্ডিয়ান’ -এর আদলে আয়োজিত হয়েছে।

জানা গিয়েছে, শিন্যু মৈত্রী মহড়াটিতে ভারত একটি সি-১৭ গ্লোবমাস্টার III বিমান নিয়ে অংশগ্রহণ করেছে। উল্লেখ্য, একই সময়ে যুক্তরাজ্যে যৌথ সামরিক মহড়া কোবরাতে অংশ নিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

প্রতিরক্ষা দপ্তর আরও জানিয়েছে, মহড়াটির উদ্দেশ্য উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। শিন্যু মৈত্রী মহড়ার প্রথম ধাপে পরিবহন অপারেশন এবং কৌশলগত অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়, তারপর বিমান প্রদর্শনী হয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|