ভারত শ্রীলঙ্কা সামরিক সম্পর্কে জোর; বাড়বে মহড়া


|

ভারত শ্রীলঙ্কা সামরিক সম্পর্কে জোর; বাড়বে মহড়া
প্রতীকী ছবি
দিল্লিতে সপ্তম ভারত-শ্রীলঙ্কা বার্ষিক প্রতিরক্ষা আলোচনায় দুই দেশ তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা পর্যালোচনা করেছে।

ভারত মহাসাগরে চিন তার প্রভাব বিস্তারের জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক সামরিক মহড়া বাড়াতে সম্মত হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। উভয় পক্ষ একে অপরের অভিজ্ঞতা এবং ক্ষমতার সর্বোচ্চ সদ্ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।

দিল্লিতে সপ্তম ভারত-শ্রীলঙ্কা বার্ষিক প্রতিরক্ষা আলোচনায় দুই দেশ তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, "বৈঠকের সময়, দুই দেশের মধ্যে চলমান প্রতিরক্ষা সহযোগিতা কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং উভয় পক্ষ দ্বিপাক্ষিক মহড়া বাড়াতে সম্মত হয়।"

বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণের ক্ষেত্রে দুই দেশ একে অপরের অভিজ্ঞতা ও সামর্থ্যের সর্বোচ্চ সুবিধা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। আলোচনায় সহ-সভাপতি ছিলেন প্রতিরক্ষা সচিব গিরিধর আরামনে এবং তার শ্রীলঙ্কার প্রতিপক্ষ জেনারেল কমল গুনারত্নে। মন্ত্রক বলেছে যে উভয় দেশের সশস্ত্র বাহিনী বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা চায় এবং ক্রমবর্ধমান সম্পৃক্ততা দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক লক্ষণ।

প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে যে, প্রতিরক্ষা সচিব আরামনে ফলপ্রসূ আলোচনার জন্য জেনারেল গুনারত্নে এবং তার প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন যে ভারত আলোচনায় উপনীত সাধারণ বোঝাপড়ার ভিত্তিতে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ। ভারতীয় প্রতিনিধি দলে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের কর্মকর্তারা ছিলেন। শ্রীলঙ্কার প্রতিনিধি দলে শ্রীলঙ্কার বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল এসকে পাথিরানা এবং অন্যান্য ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ছিলেন।

বার্ষিক প্রতিরক্ষা সংলাপ দুই দেশের মধ্যে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক সংলাপ প্রক্রিয়া। মন্ত্রক বলেছে, ভারত ও শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর মধ্যে ভবিষ্যত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এর তাৎপর্য রয়েছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের অবিরাম সম্প্রসারণ হয়েছে। গত বছরের আগস্টে, ভারতীয় নৌবাহিনী দেশটিকে তার তাত্ক্ষণিক নিরাপত্তা প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা করার জন্য দ্বীপের দেশটির কাছে একটি ডর্নিয়ার সামুদ্রিক নজরদারি বিমান হস্তান্তর করেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|