শেষ হলো ‘অপারেশন দোস্ত’ এর উদ্ধারাভিযান


|

শেষ হলো ‘অপারেশন দোস্ত’ এর উদ্ধারাভিযান
ফাইল ছবি
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সবার আগে সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত। ০৬ ফেব্রুয়ারী অপারেশন দোস্ত চালু করে ভারত সরকার।

‘অপারেশন দোস্ত’ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শেষ দলটি রবিবার তুরস্ক থেকে দেশে ফিরলো। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দিকে সবার আগে সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত। গত ০৬ ফেব্রুয়ারী অপারেশন দোস্ত চালু করে ভারত সরকার।

ভারতীয় সেনার জওয়ানরা প্রাণপণে লড়াই করেছেন ভগ্নাবশেষ থেকে প্রাণের খোঁজ করতে। বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁরা এগিয়ে দিয়েছেন সাহায্যের হাত। দু’সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে দেশে ফিরলো উদ্ধারকারী দলটি।

তুরস্ক সরকারের তরফে জানানো হয়েছে, ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আর কারোরই আটকে থাকার সম্ভাবনা নেই।

ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানিয়েছেন, সব মিলিয়ে ১৫১জন উদ্ধারকারী তুরস্কে গিয়েছিলেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সব দল দেশে ফিরে এসেছে। আজ অপারেশন দোস্ত শেষ দলটি দেশে ফিরল।

ভারতীয় সেনারদের এভাবে পাশে পেয়ে প্রশংসা করছেন স্থানীয় তুরস্কবাসী। দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানোয় তাঁরা বলছেন, ‘গড ব্লেস ইন্ডিয়া’। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|