জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের সভাপতি ভারত


|

জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের সভাপতি ভারত
প্রতীকী ছবি
জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের (সিএসওসিডি) ৬২তম অধিবেশনের সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে ভারত।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) সামাজিক উন্নয়ন কমিশনের (সিএসওসিডি) ৬২তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছে ভারত। বুধবার জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে অনুষ্ঠিত ইকোসকের সভায় সর্বসম্মতিক্রমে ভারতকে নির্বাচিত করা হয়।

জানা গিয়েছে, ১৯৭৫ এর পর এবারই প্রথম এই কমিশনের সভাপতিত্ব পেলো ভারত। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ এই দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত কাম্বোজ বলেন, “প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত দারিদ্র্য মোচন ও আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ কমিশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া ভারতের অদম্য উন্নয়ন অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহিঃপ্রকাশ।”

ভারত সবসময়ই এই কমিশনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, “কমিশনের সদস্য হিসেবে আমরা আমাদের গুড প্র্যাকটিসগুলো শেয়ার করে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”

৪৬ সদস্য নিয়ে গঠিত সামাজিক উন্নয়ন কমিশন জাতিসংঘের মূল সংস্থাগুলোর একটি যা ইকোসককে সামাজিক নীতি বিষয়ক পরামর্শ প্রদান করে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|