এয়ারবাসের ২৫০ বিমান কিনছে এয়ার ইন্ডিয়া


|

এয়ারবাসের ২৫০ বিমান কিনছে এয়ার ইন্ডিয়া
প্রতীকী ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ‘উপস্থিতিতে’ ঐতিহাসিক এ চুক্তি করে এয়ার ইন্ডিয়া

ফ্রান্সের এয়ারবাস কোম্পানির কাছ থেকে ২৫০টি যাত্রীবাহী বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এর মধ্যে ২১০ টি ন্যারোবডি বিমান ও ৪০টি ওয়াইডবডি বিমান রয়েছে।

মঙ্গলবার টাটা চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখর জানান, বিমানগুলো বিশ্বজুড়ে দীর্ঘতম রুটগুলোতে চলাচল করবে।

ভারতীয় বৃহৎ শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপের অধীনে এয়ার ইন্ডিয়ার মালিকানা আসার পর এতো বড় বহরের বিমান কেনার চুক্তি সম্পাদিত হয়েছে।

টাটার দাবি, এয়ারবাসের সঙ্গে বিমান কেনার এ চুক্তি বাস্তবায়িত হলে ভারতের বাণিজ্যিক বিমান পরিষেবায় নতুন ইতিহাস তৈরি হবে।

রয়টার্স জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার জন্য ৪৭০ টি বিমান কেনার পরিকল্পনা করছে টাটা। এর মধ্যে এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী বোয়িং থেকে ২২০টি বিমানের অর্ডারও এই চুক্তিতে অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ‘উপস্থিতিতে’ ঐতিহাসিক এ চুক্তি করে এয়ার ইন্ডিয়া। বিমান কেনার পর এক প্রতিক্রিয়ায় মোদী বলেছেন, ‘এই চুক্তি ভারত-ফ্রান্স মৈত্রীর নয়া প্রতীক।’

টাটা চেয়ারম্যান জানান, মোদী এবং‌ ম্যাক্রোর ভার্চুয়াল বৈঠকের পরেই এই চুক্তি হয়েছে। আমাদের কাছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত।

ভারত সরকারের সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, এয়ারবাস এসই-র এ৩২০নিও ফ্যামিলি জেট কিনবে রতন টাটার বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

এক প্রতিক্রিয়ায় ফরাসী প্রেসিডেন্ট বলেছেন, ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে এই চুক্তি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|