সিরিয়া-তুরস্কে আরও ত্রাণ পাঠালো ভারত


|

সিরিয়া-তুরস্কে আরও ত্রাণ পাঠালো ভারত
প্রতীকী ছবি
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা বহনকারী ভারতীয় বিমানবাহিনীর ৭ম বিমান রোববার তুরস্কের আদানায় অবতরণ করেছে।

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। বিশ্বের শতাধিক দেশ তুরস্ক ও সিরিয়ায় বিভিন্নভাবে সহযোগিতা পাঠিয়েছে। তাদের মধ্যে অন্যতম ভারত। বন্ধু তুরস্কের পাশে উদারহস্তে পৌঁছে গেছে দেশটি। ভারত সরকার এর নাম দিয়েছে অপারেশন দোস্ত।

তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা বহনকারী ভারতীয় বিমানবাহিনীর ৭ম বিমান রোববার তুরস্কের আদানায় অবতরণ করেছে। সর্বশেষ বিমানে ১৩ টন চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য ছিল।

তুরস্কে উদ্ধার অভিযানের পাশাপাশি ভ্রাম্যমাণ হাসপাতাল তৈরি করেছে ভারতীয় বাহিনী। অপারেশন দোস্ত এর অধীনে ভারতীয় বিমানবাহিনী উদ্ধারকারী দল, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম তুরস্কে পাঠাচ্ছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ৭.৮ ও ৭.৬ মাত্রার তীব্র ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক। এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন লক্ষাধিক। এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে রয়েছেন হাজার হাজার মানুষ। মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের সাহায্যকারী সংস্থার প্রধান।

তুরস্কের ক্ষতিগ্রস্ত শহরের কয়েকটি স্থানে ভারতের যৌথ বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে। হাতায় প্রদেশে ভারতীয় বাহিনী তৈরি করেছে ৩০ শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতাল। সেখানে আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। হাসপাতালে রয়েছে অপারেশন থিয়েটার, এক্স রে মেশিন, ভেন্টিলেটর।

ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর দেশটিকে তহবিল দেওয়ার জন্য তুরস্ক ভারতকে 'দোস্ত' বলে অভিহিত করে। ভারতে তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'প্রয়োজনে একজন বন্ধুই যখন বিপদে পাশে দাঁড়ায় সে-ই প্রকৃতপক্ষে বন্ধু।' উল্লেখ্য, 'দোস্ত' তুর্কি এবং হিন্দিতে একটি বহুল ব্যবহৃত শব্দ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|