সম্পর্ক বাড়াবে ভারত ও স্লোভাকিয়া


|

সম্পর্ক বাড়াবে ভারত ও স্লোভাকিয়া
ফাইল ছবি
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারত ও স্লোভাকিয়ার। দু দেশের কূটনৈতিক সম্পর্কও প্রায় ৩০ বছরের।

দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা পূর্বক সন্তুষ্টি প্রকাশ করেছে ভারত এবং স্লোভাকিয়া। শুক্রবার, নয়াদিল্লিতে উভয় রাষ্ট্রের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যকার পরামর্শ সভায় এ নিয়ে বিশদ আলোচনা হয়। একই সময়ে, পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন দু দেশের প্রতিনিধিগণ।

পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, উভয় পক্ষ ইইউ, ইউক্রেনের সংঘাত, ভারতের জি-২০ প্রেসিডেন্সি, বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা এবং নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও আলোচনা করেছে।

পাশাপাশি, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য ও ওষুধ, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক সংযোগের ক্ষেত্রে সম্পর্ক আরও এগিয়ে নেয়ার বিষয়েও পর্যালোচনা করেছেন কূটনীতিকগন।

প্রসঙ্গত, ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারত ও স্লোভাকিয়ার। দু দেশের কূটনৈতিক সম্পর্কও প্রায় ৩০ বছরের। উভয় দেশই শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ভাগ করে নেয় এবং রাজনৈতিক ও অফিসিয়াল উভয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ করে থাকে। মহামারীর বিরূপ প্রভাব থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে ভারত এবং স্লোভাকিয়ার মধ্যে বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছেছে।

জানা গিয়েছে, বৈঠকে ভারতের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা এবং স্লোভাকিয়ান পক্ষের নেতৃত্বে ছিলেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক মহাপরিচালক মিশাল পাভুক। উভয় পক্ষই স্লোভাকিয়ার জাতীয় রাজধানী ব্রাতিস্লাভাতে পারস্পরিক সুবিধাজনক তারিখে পররাষ্ট্র দফতরের পরবর্তী পরামর্শ সভার আয়োজন করতে সম্মত হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|