এল সালভাদরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক


|

এল সালভাদরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক
প্রতীকী ছবি
ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, এল সালভাদরের পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দ্রা হিল টিনোকো পাঁচ দিনের ভারত সফরে এসেছেন।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। শনিবার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে এ বিষয়ে বিশদ আলোচনা করেন সালভাদরের পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দ্রা হিল টিঙ্কো। ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানিয়েছে, পাঁচ দিনের ভারত সফরে এসেছেন তিনি।

উল্লেখ্য, এল সালভাদরের সাথে বহু বছর ধরে শক্তিশালী সম্পর্ক রয়েছে ভারতের। মহামারী কোভিডের সময় প্রয়োজনীয় ওষুধ এবং পিপিই কিট সরবরাহ করে এল সালভাদরকে সহায়তা করেছে ভারত। একইভাবে, এর আগে ভারত ১৯৯৮ এর হারিকেন মিচ এবং আগস্ট ২০০৫ এর সময় ওষুধ সরবরাহ করেছিল ভারত।

এছাড়া, এল সালভাদরে একটি আইটি সেন্টার প্রতিষ্ঠা করেছে ভারত এবং এনআইআইটি-এর মাধ্যমে ভারত সরকারের সহায়তায় ০২ বছর যাবত সফলভাবে কাজ করেছে। প্রতিষ্ঠানটি সালভাদর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে ইতোমধ্যে।

একই সাথে, ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটিইসি) এর অধীনে, এ পর্যন্ত ২০৮ সালভাডোরানকে আইটিইসি বৃত্তির অধীনে ভারতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০০৫, ২০১২, ২০১৬, ২০১৭ এবং ২০২২ সালে পাঁচজন সালভাডোরিয়ান কূটনীতিককে এসএসআইএফ-এ প্রফেশনাল কোর্স ফর ফরেন ডিপ্লোম্যাট প্রোগ্রামের অধীনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|