ফিজির উপ-প্রধানমন্ত্রীর সাথে জয়শঙ্করের বৈঠক


|

ফিজির উপ-প্রধানমন্ত্রীর সাথে জয়শঙ্করের বৈঠক
প্রতিকী ছবি
২০২২ সালের ডিসেম্বরে সিটিভেনি রাবুকা ফিজির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই দু দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

ফিজির উপ-প্রধানমন্ত্রী বিমান চাঁদ প্রসাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময়, দু দেশের মধ্যকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে সম্পর্কোন্নয়নের বিষয়ে বিস্তর মতবিনিময় করেন তারা। পরবর্তীতে এক টুইটবার্তায় তথ্যটি জানান জয়শঙ্কর নিজেই।

ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, ফিজির উপ-প্রধানমন্ত্রী (একই সাথে, অর্থ, কৌশলগত পরিকল্পনা, জাতীয় উন্নয়ন এবং পরিসংখ্যান মন্ত্রী) পাঁচ দিনের ভারত সফরে গত ৫ ফেব্রুয়ারী নয়াদিল্লী এসেছেন। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে সিটিভেনি রাবুকা ফিজির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই দু দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

এদিকে, জয়শঙ্করের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী রঞ্জন রাজকুমার এর সঙ্গেও সাক্ষাৎ করেছেন ফিজির উপ-প্রধানমন্ত্রী প্রসাদ। তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন রাজকুমার।

প্রসঙ্গে, গভীর ও গাঢ় সম্পর্ক রয়েছে ভারত এবং ফিজির। ওশেনিয়ার দেশটির বেশিরভাগ প্রবাসীই ভারতীয় এবং দু দেশের মধ্যে সম্পর্ক দিনকে দিন গভীরতর হচ্ছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|