ভারত-ইইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের নয়া সিদ্ধান্ত


|

ভারত-ইইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের নয়া সিদ্ধান্ত
প্রতীকী ছবি
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ার্কিং গ্রুপগুলো এখন কাউন্সিলের প্রথম বৈঠকের প্রস্তুতি শুরু করবে

ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার ব্যাপক বাণিজ্য সম্ভাবনা এগিয়ে নিতে ভারত-ইইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল (টিটিসি) নিজেদের অধীনে তিনটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার ঘোষণা করেছে।

উল্লেখ্য, টিটিসি একটি কৌশলগত সমন্বয় প্রক্রিয়া যা উভয় অংশীদারকে বাণিজ্য, বিশ্বস্ত প্রযুক্তি এবং নিরাপত্তার সংযোগে চ্যালেঞ্জ মোকাবেলা করার সুযোগ দেয় এবং সম্পর্ক বৃদ্ধির মতো স্থিতাবস্থা তৈরী করে। ২০২২ সালের এপ্রিল মাসে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেয়েনের ভারত সফরকালে প্রধানমন্ত্রী মোদীর সাথে বৈঠকের প্রাক্বালে কাউন্সিলটি চালু করা হয়েছিলো।

টিটিসির অধীনে যে তিনটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো হলো:

Ø স্ট্র্যাটেজিক টেকনোলজিস, ডিজিটাল গভর্নেন্স এবং ডিজিটাল কানেক্টিভিটি বিষয়ক ওয়ার্কিং গ্রুপ: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে।

Ø ওয়ার্কিং গ্রুপ অন গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি টেকনোলজিস: ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার সভাপতিত্বে।

Ø ওয়ার্কিং গ্রুপ অন ট্রেড, ইনভেস্টমেন্ট এবং রেসিলিয়েন্ট ভ্যালু চেইন: সেক্রেটারি, বাণিজ্য বিভাগের সভাপতিত্বে।

এছাড়া, ভারতের পক্ষ থেকে টিটিসি-এর প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র; বাণিজ্য ও শিল্প; এবং যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী। ইউরোপীয় কমিশনের পক্ষে প্রতিনিধিত্ব করবেন সংস্থাটির ডিজিটাল প্রযুক্তি এবং বাণিজ্যের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্টস (ইভিপি)। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|