এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার কারখানার উদ্বোধনে মোদী


|

এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার কারখানার উদ্বোধনে মোদী
প্রতিকী ছবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি সপ্তাহের সোমবার কর্নাটকে একটি হেলিকপ্টার তৈরির কারখানার উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি সপ্তাহের সোমবার একটি হেলিকপ্টার তৈরির কারখানার উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। কর্নাটকের তুমাকুরুতে এই কারখানাটি গড়ে তুলেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। প্রসঙ্গত, এটি এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার তৈরির কারখানা হতে চলেছে।

প্রধানমন্ত্রীর দপ্তর বলছে, “এটি এশিয়ার বৃহত্তম কারখানা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে এবং প্রাথমিকভাবে লাইট ইউটিলিটি হেলিকপ্টার তৈরি করবে এই কারখানা।” লাইট ইউটিলিটি হেলিকপ্টার হল একটি দেশীয়ভাবে ডিজাইন করা হেলিকপ্টার মডেল।

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে এখানে লাইট কমব্যাট হেলিকপ্টার এবং ইন্ডিয়ান মাল্টিরোল হেলিকপ্টারও তৈরি হবে। শুধু তাই নয় হেলিকপ্টার মেরামতির কাজও করবে এই কারখানা। জানা গেছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আগামী ২০ বছরে ১০০০ এরও বেশি কপ্টার তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে। সরকার আশাবাদী এই প্রকল্পের মাধ্যমে ৬০০০ মানুষের কর্মসংস্থান হবে।

সোমবার আরও অনেকগুলো সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কর্নাটকে। যেমন: প্রধানমন্ত্রী তুমাকুরু ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এদিন এর সঙ্গে দুটি জল সরবরাহ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা প্রধানমন্ত্রী মোদীর।

জানা গিয়েছে, কর্নাটকের তুমাকুরুর টিপটুর এবং চিককানায়কানাহল্লিতে দুটি জলজীবন মিশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি। টিপটুর মাল্টি-ভিলেজ পানীয় জল সরবরাহ প্রকল্পটি ৪৩০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হবে।

অন্যদিকে, চিককানায়কানাহল্লির প্রকল্পটির মাধ্যমে অজস্র গ্রামে জল সরবরাহ করা সম্ভব হবে। প্রকল্পটি প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে, এমনটাই জানা গিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে। প্রকল্পগুলোর ফলে এই অঞ্চলের বসবাসকারী মানুষরা সহজেই বিশুদ্ধ পানীয় জল পাবে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|