শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উদযাপনে ভারতের মন্ত্রী


|

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উদযাপনে ভারতের মন্ত্রী
প্রতীকী ছবি
শ্রীলঙ্কার ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দু দিনের সফরে শুক্রবার কলম্বো সফরে গেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ।

শ্রীলঙ্কার ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দু দিনের সফরে শুক্রবার কলম্বো সফরে গেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ সফরে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া তিনি শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বিমলা রায়, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানীর সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারী শ্রীলঙ্কার ৭৫ তম স্বাধীনতা দিবস। এই মাহেন্দ্রক্ষণ উদযাপনের অংশ হিসাবে, ২ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশটিতে।

ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। তাছাড়া, চলমান অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কার পাশে থাকার পাশাপাশি এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আশ্বাস দেবে ভারত।

এদিকে, প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে উদ্ধৃত করে শ্রীলঙ্কার গণমাধ্যম জানিয়েছে, “আমাদের অবশ্যই ৭৫তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন করতে হবে; অন্যথায়, বিশ্ব বলবে যে আমরা এমনকি আমাদের স্বাধীনতা উদযাপন করতে সক্ষম নই। একইভাবে আমাদের দেশে পর্যটক ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। আমাদের দেশের একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে হবে। অতএব, আসুন আমরা আমাদের ব্যয় হ্রাস করি এবং আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|