ভারতে জি-২০ শিক্ষা কমিটির বৈঠক


|

ভারতে জি-২০ শিক্ষা কমিটির বৈঠক
প্রতীকী ছবি
জি-২০ গ্রুপের সদস্য দেশগুলো জ্ঞান চর্চার সুযোগ বৃদ্ধি এবং গবেষণা বাড়ানোর জন্য একটি রোডম্যাপ তৈরি করতে একসঙ্গে কাজ করবে।

ভারতের আসামের গোহাটি বিশ্ববিদ্যালয়ে টেকসই ভবিষ্যৎ অর্জনের উপায় নিয়ে ‘ফিন্যান্সিং ফর এসডিজিস: ব্লুপ্রিন্ট টু অ্যাচিভ এ সাসটেইনেবল ফিউচার’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জি-২০ সাসটেইনেবল ফিন্যান্স অ্যান্ড ওয়ার্কিং গ্রুপের (এসএফডব্লিউজি) প্রথম বৈঠক হওয়ার আগে গত মঙ্গলবার এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটির উদ্বোধন করেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রতাপ জ্যোতি হান্ডিক।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা জিতু জোশী সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই সেমিনারের উদ্দেশ্য হলো জি-২০’র গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং আসামের জনগণের কাছে জি-২০ নিয়ে যাওয়া। খবর জিপ্লাসের।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (আইআইএম) পরিচালক ড. ডিপি গয়াল। তিনি বলেন, শিলংয়ের আইআইএম এবং টেকসই অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই ব্যাপারে তিনি তার দৃষ্টিভঙ্গি সেমিনারে উপস্থাপন করেন।

সেমিনারে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সিজিএম সুনীল নায়ার ‘এসডিজির অর্থায়নে ব্যাংকগুলোর ভূমিকার’ বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ব্যাংকগুলোর ভূমিকা এবং এই ব্যাপারে যেসব পদক্ষেপ নেওয়া উচিত সে সম্পর্কে কথা বলেন।

এ ছাড়া সেমিনারে দুটি প্যানেল আলোচনাও হয়। প্রথম প্যানেল আলোচনার বিষয় ছিল ‘সাসটেইনেবল ফিন্যান্সিং: ওয়ে আহেড টু অ্যাচিভ এজেন্ডা ২০৩০’। এতে জিতু জোশী সভাপতিত্ব করেন। এখানে আলোচক হিসেবে ছিলেন ক্লাইমেট বন্ড ইনিশিয়েটিভের নেহা কুমার, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি- ইন্ডিয়ার প্রার্থনা বোরাহ, আসাম সরকারের প্রধান অর্থনীতিবিদ রুহিন দেব, ইন্ডাসইন্ড ব্যাংকের রূপা সতীশ এবং ইউনিসেফ থেকে সৌমেন বাগচীর মতো শিল্প বিশেষজ্ঞরা।

দ্বিতীয় প্যানেল আলোচনার বিষয় ছিল ‘রোল অব ফিন্যান্সিয়াল সেক্টর রেগুলেটরস ইন ফিন্যান্সিং দ্য এসডিজিস’। এতে সভাপতিত্ব করেন আরবিআইয়ের জেনারেল ম্যানেজার ব্রিজ রাজ। এখানে আলোচক হিসেবে ছিলেন ভারতের আর্থিক খাতের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা—যেমন আরবিআইয়ের অমিত সিনহা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার সুরভী গুপ্তা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আম্মু ভেঙ্কটা রমানা ও আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র কর্তৃপক্ষের অভিলাষ মুলাকালা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|